সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার (মোংলা) বাগেরহাট।
সৌদি আরবের সাথে মিল রেখে মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের চটেরহাটসহ কয়েকটি এলাকায় ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে। শুক্রবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় চটেরহাট বাজার জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
মসজিদে নামাজ শেষে একে অপরের সাথে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগী করে নেয়, পরে মিষ্টি মুখ করেন তারা। ঈদ উপলক্ষে একে অন্যের বাড়িতে যাচ্ছেন শুভেচ্ছা বিনিময়ের জন্য। সৌদিআরবের সাথে মিল রেখেই দীর্ঘ কয়েক যুগ ধরে চটেরহাটে ঈদ উদযাপন করে আসছেন সেখানকার কয়েক গ্রামের নারী-পুরুষ, শিশু সহ এলাকার বাসিন্ধারা। শুধু মোংলা নয়, পার্শবর্তী শরণখোলা, মোরেলগঞ্জের লোকও এ নামাজে অংশ নেয়। সর্বাধিক নিরাপত্তার জন্য রয়েছে পুলিশ প্রশাসনও।
চটেরহাট বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মো: বিল্লাল হেসাইন বলেন, ইমাম আবু হানিফার মতাদর্শে বিশ্বের যে কোনো দেশের আকাশে চাঁদ দেখা গেলে ঈদ উদযাপন করতে হবে। ১২-১৩শ বছর আগে চাঁদ দেখার খবর পেতে দেরি হওয়াতে একদিন পরে ঈদ হতো। কিন্তু এখন তথ্য প্রযুক্তির যুগে চাঁদ উঠার খবর মুহুর্তে জানা যাচ্ছে। তাই যে কোনো জায়গায় চাঁদ দেখা গেলেই ঈদ উদযাপন করা উচিত। দীর্ঘদিন ধরে আমরা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করে আসছি।
Leave a Reply