সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের কচুয়া উপজেলা অপরাজিতা নেটওয়ার্কের কমিটি গঠন সভা অনুষ্ঠিত। সুইজারল্যান্ড সরকারের সহায়তায় ও হেলভেটাস সুইস ইন্টারকো-অপারেশনের তত্ববধানে রূপান্তর কর্তৃক বাস্তবায়নাধীন অপরাজিতা প্রকল্পের আওতায় সোমবার (২০ মার্চ) সকালে কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে “কচুয়া উপজেলা অপরাজিতা নেটওয়ার্কের কমিটি গঠন সভা” অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছমিনা খাতুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান শিকাদার হাদীউজ্জামান হাদী ও মঘিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুমার অধিকারী। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা প্রোগ্রাম সমন্বয়কারী মোঃ আতাবুর রহমান টিপু। সার্বিক সহযোগিতা ছিলেন ফিল্ড সমন্বয়কারী শিল্পী আক্তার। সভাশেষে কাজল মন্ডল সভাপতি, সীমা রানী সাহা (কৃষ্ণা) সহ-সভাপতি, জেসমিন আক্তার পপি সাধারণ সম্পাদক, মুন্না আক্তার সহ-সাধারণ সম্পাদক, বনলতা দাস কোষাধ্যক্ষ, ৮জনকে নির্বাহী সদস্য কওে কমিটি গঠন করা হয়।
Leave a Reply