সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে শিক্ষকের সুস্থতা কামনায় দোয়া

শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে শিক্ষকের সুস্থতা কামনায় দোয়া

ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়ায় অবস্থিত শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের উদ্যোগে সহকারী অধ্যাপক দীন মহম্মদ মোল্লার আশুরোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠান সোমবার (১৬ জানুয়ারি) সকালে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কলেজ অধ্যক্ষ বটু গোপাল দাস এর সভাপতিত্বে দোয়া মাহফিল পরিচালনা করেন সহকারী অধ্যাপক মোঃ হোসাইন সায়েদীন। এসময় আরো উপস্থিত ছিলেন অধ্যাপক মৃত্যুঞ্জয় কুমার দাশ, শেখ তরিকুল ইসলাম, সিরাজুল ইসলাম ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ। কলেজ অধ্যক্ষ বটু গোপাল দাশ তার বক্তব্যে বলেন, ‘আমাদের সহকর্মী সহকারী অধ্যাপক দীন মহম্মদ মোল্লা একজন কর্তব্য নিষ্ঠ স্বচ্ছ মানুষ, তিনি কলেজের সূচনা লগ্ন থেকে বিভিন্ন কাজের সাথে জড়িত। ঈশ্বরের কাছে তার দ্রæত সুস্থতা কামনা করি। এদিকে সহকারী অধ্যাপক দীন মহম্মদ মোল্লার সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন অত্র কলেজের প্রতিষ্ঠাতা ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ, শুভদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুকুল ইসলাম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। উল্লেখ্য ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক দীন মহম্মদ মোল্লা দুরারোগ্য লিভার সেরোসিজ জনিত জটিলতায় ঢাকার শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers