সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
৬শত বছরের ঐতিহ্যবাহী খানজাহান আলী (রহ.)- এর মাজারে উরস শুরু

৬শত বছরের ঐতিহ্যবাহী খানজাহান আলী (রহ.)- এর মাজারে উরস শুরু

এস এম রাজ,বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটে হজরত খানজাহান আলী (রহ.)-এর মাজারে শুরু হয়েছে ২দিনব্যাপী প্রায় ৫শত ৬৩ বছরের ঐতিহ্যবাহী উরস মুবারক শুরু হয়েছে। শুক্রবার (৯ডিসেম্বর) বিকাল থেকে শুরু হয়ে এ উরস মোবারক শনিবার(১০ডিসেম্বর) রাতে আখেরি মুনাজাত এবং তবারক বিতরণের মধ্য দিয়ে শেষ হবে।
মাজারের প্রধান খাদেম ফকির শের আলী বলেন, ‘প্রায় ৬শত বছর ধরে প্রতিবছর খানজাহান (রহ.)-এর মাজারে উরস মুবারক অনুষ্ঠিত হয়ে থাকে। ঐতিহ্যবাহী উরস মুবারক এ বছর দেশ-বিদেশ থেকে আগত হাজার হাজার ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটবে বলে তিনি আশা করেন। এরই মধ্যে মাজার ও মাজার সংলগ্ন এলাকায় প্রচুর মানুষের সমাগম হয়েছে। অনেকে সৃষ্টিকর্তার আরাধনা করতে, অনেকে তাদের মনের ইচ্ছা পূরণের আশায় এসেছেন। শুধু মুসলমান নয়, অন্যান্য ধর্মের অনুসারীরাও এসেছেন এখানে। উরস মুবারক উপলক্ষে অনেক দোকানি বিভিন্ন পণ্যের স্টল বসিয়েছেন। উরস মুবারকে আসা দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের পাশাপাশি কাজ করছেন স্থানীয় স্বেচ্ছাসেবকরাও। উরস মুবারকে আসা দর্শনার্থী মো. জাহিদুল ইসলাম বলেন, ‘আমরা সপরিবারে মেলা উপলক্ষে খানজাহান (রহ.)-এর মাজার প্রাঙ্গণে এসেছি, ২ দিন থাকব। আমাদেরও মানত ছিল, পূরণ করেছি।’ বরিশালের রফিকুল ইসলাম বলেন, ‘প্রতিবছরই ঐতিহ্যবাহী এ উরস মুবারক দেখতে আসি। দর্শনার্থী আব্দুল্লা হাওলাদার বলেন, ‘প্রায় ৩০ বছর ধরে উরস মুবারকে আসছি। প্রতিবছর আমরা রোগ ও বিপদ থেকে মুক্তির জন্য মানত করি। আমার এবারও একটা মানত ছিল আমি এসে দিয়ে দিয়েছি।’ মাজারের প্রধান খাদেম ফকির শের আলী বলেন, ‘প্রায় ৬শ’ বছর ধরে বাগেরহাটের খানজাহান আলী মাজারে বাৎসরিক উরস মোবারক পালিত হয়। এ দুই দিনে লাখ লাখ ভক্ত ও দর্শনার্থী এখানে আসেন।’ প্রতি বছর বাংলা সালের ২৪ ও ২৫ অগ্রহায়ণ দুই দিনব্যাপী উরস হয় এ মাজারে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers