শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত তিনজনের জানাযা সম্পন্ন

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত তিনজনের জানাযা সম্পন্ন

চুলকাটি অফিস।
বাগেরহাট-খুলনা মহাসড়কের ফকিরহাটের বলাই ঘোষের দোকান নামক স্থানে ইটবোঝাই কাটা ট্রাম্ফুর সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দাদা-নাতী ও নাতীর বন্ধুসহ তিনজন নিহতের ঘটনায় মঙ্গলবার (৮নভেম্বর) সকাল ১০টায় রাখালগাছি ইউনিয়নের সুগন্ধি মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে হাজারও মানুষের উপস্থিততে জানাযা’র নামাজ সুসম্পন্ন হয়েছে। জানাযা’র নামাজ পড়ান আলহাজ্ব মাওলানা আব্দুল মাবুদ। সেখানে উপস্থিত হাজার হাজার মানুষ শোকে হতবিহবল হয়ে পড়েন।
উল্লেখ্য গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে রাখালগাছী ইউনিয়নের সুগন্ধি গ্রামের নিজ বাড়ী থেকে একটি মোটর সাইকেলে যোগে মোঃ মতলেব খাঁ (৮০), তার নাতী রুহিন খাঁ (৪৫) ও নাতীর বন্ধু সৈকত খাঁ (২৫) বাগেরহাট-খুলনা মহাসড়ক দিয়ে কাটাখালী অভিমুখে যাচ্ছিলেন। তারা বলাই ঘোষের দোকান এর পার্শ্বে গেলে বিপরীত দিক দিয়ে আসা ইট বোঝাই কাটা ট্রাম্ফুর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনা স্থলেই মতলেব খাঁ মারা যান। এসময় রুহিন খাঁ ও সৈকত খাঁকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে রুহিন খাঁ মারা যায়। অপর আহত সৈকত খাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার চেষ্টা করা হলে পথেই সে মারা যায়। এ ঘটনায় রাখালগাছি ও তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers