শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাটের সুগন্ধী গ্রামে একই পরিবারে ৩ জনের মৃত্যু চলছে শোকের মাতম

বাগেরহাটের সুগন্ধী গ্রামে একই পরিবারে ৩ জনের মৃত্যু চলছে শোকের মাতম

সেকেন্দার মোড়ল, নিজস্ব প্রতিবেদক

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার খুলনা-বাগেরহাট মহাসড়কের বালই দোকান এলাকায় একটি মিনিট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাগেরহাট সদর উপজেলার সুগন্ধি গ্রামের মো. মতলেব খাঁ (৮০), আহম্মদ খাঁর ছেলে তাওহিদ আহম্মেদ রুহিন খাঁ (২৪) ও সাখাওয়াত হোসেন শাকুর ছেলে সৈকত শেখ (২৫)। নিহত মতলেব খাঁ রুহিন খাঁর দাদা।

বাগেরহাট জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক এস এম আশরাফুল আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খুলনা থেকে ছেড়ে আসা একটি মিনিট্রাকের সঙ্গে খুলনাগামী একটি মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী মো. মতলেব খাঁ ঘটনাস্থলেই নিহত হন।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, এ ঘটনায় অপর দুজন গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন তাদেরও মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers