শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নের ৬নং পিলজংগ ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠান রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় পিলজংগ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রতন কুমার চাট্যাজীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। উদ্বোধন করেন পিলজংগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক অঞ্জন কুমার দে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সভাপতি শেখ মুস্তাহীদ সুজা, বীর মুক্তিযোদ্ধা সুবীর কুমার মিত্র, দপ্তর সম্পাদক নির্মল কুমার দাশ, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক জীবন কৃষ্ণ ঘোষ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পিলজংগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলাম। ইউনিয়ন আ’লীগের যুগ্ন-সাধারন সম্পাদক সুমন কুমার ধর এর সঞ্চালনায় সম্মেলনে আরো বক্তৃতা করেন, উপজেলা কৃষকলীগের আহবায়ক খান শামীম জামান পলাশ, মহিলা নেত্রী লিপি রানী হাজরা, ইউনিয়ন কৃষক লীগের সাধারন সম্পাদক টিপু ও ছাত্রলীগের সভাপতি শেখ আছাবুর রহমান। সভা শেষে শেখ নাজিম উদ্দিনকে পূনঃ সভাপতি ও সরদার গিয়াস উদ্দিনকে সাধারন সম্পাদক নির্বাচিত করে একটি কমিটি গঠন করা হয়।
Leave a Reply