সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
অবিলম্বে সরকারকে পদত্যাগ করতে হবে খুলনার গণসমাবেশে : মির্জা ফখরুল

অবিলম্বে সরকারকে পদত্যাগ করতে হবে খুলনার গণসমাবেশে : মির্জা ফখরুল

খুলনা প্রতিনিধি

সরকারকে অবিলম্বে পদত্যাগের আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের উদ্দেশ্যে তিনি বলেছেন, হাতে আর সময় নেই এখনই পদত্যাগ করুন। নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। শনিবার বিকালে খুলনা বিভাগ বিএনপি’র গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তৃতার শুরুতে বিএনপি মহাসচিব বলেন, বীর খুলনাবাসী আপনাদের অভিবাদন। আপনারা অসাধ্যকে সাধন করেছেন। জলে-স্থলে সব জায়গায় পরিবহন বন্ধ করে দিয়েছিল। তারপরও আপনারা ছুটে এসেছেন। কোনো বাধা আপনাদের ঠেকাতে পারেনি। ইতিহাস বলে, জনগণের ন্যায়সঙ্গত দাবি শুধু শক্তি নিয়ে দাবিয়ে রাখা যায় না। খুলনায় সমাবেশে অংশ নিতে আসার পথে নেতাকর্মীদের ওপর হামলা, গ্রেপ্তার, হয়রানি করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, গত দুই তিন দিনে ৫ শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

নানা জায়গায় হামলা করা হয়েছে। বাধা দেয়া হয়েছে। আজকের এই সভায় যারা অংশ নিয়েছেন লড়াই করে এখানে উপস্থিত হয়েছেন। দেশের বিদ্যুৎ পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, বিদ্যুতের নামে হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে। ছয় ঘণ্টা থেকে আট ঘণ্টা করে লোডশেডিং হচ্ছে। বিএনপি মহাসচিব বলেন, আমরাতো শান্তিপূর্ণ লড়াই করছি। কিন্তু আমাদের সমাবেশ করতে দেয়া হচ্ছে না। বাধা দেয়া হচ্ছে। বাধা দিয়ে আর আমাদের আটকে রাখা যাবে না। মানুষ রাস্তায় নেমে এসেছে। দাবি আদায় করেই ঘরে ফিরবে। বক্তৃতায় বিএনপি মহাসচিব তার দল ক্ষমতায় গেলে কি করবে এমন কিছু প্রতিশ্রুতিও তুলে ধরেন। সমাবেশে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers