শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
দেশে একদিনেই শনাক্ত ৫০০’র কাছাকাছি

দেশে একদিনেই শনাক্ত ৫০০’র কাছাকাছি

চুলকাটি ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় ৪৯৫ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। আর মারা গেছেন ১ জন। বুধবার (২৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।অনেকদিন পর ২৪ ঘণ্টায় ৫০০’র কাছাকাছি শনাক্ত হলো। সবশেষ গত ১৯ অক্টোবর একদিনে শনাক্ত ছিল ৪৭৯ জন।স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, ২৮ ডিসেম্বর সকাল ৮টা থেকে ২৯ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ২ দশমিক ৩৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৭৯টি নমুনা সংগ্রহ করা হয়। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ৯১৪টি। এখন পর্যন্ত ১ কোটি ১৪ লাখ ৫০ হাজার ১৪৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

দেশে এ নিয়ে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১৫ লাখ ৮৪ হাজার ৫১৮ জন। আক্রান্তের মোট হার ১৩ দশমিক ৮৪ শতাংশ।গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগের একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ব্যক্তিটি পুরুষ। তার বয়স ছিল ৬১ থেকে ৭০ বছরের মধ্যে। এখন পর্যন্ত মোট প্রাণ হারিয়েছেন ২৮ হাজার ৬৩ জন।স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৭২ জন। এখন পর্যন্ত মোট ১৫ লাখ ৪৮ হাজার ৪১৬ জন কোভিড-১৯ থেকে সেরে উঠেছেন। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ৭২ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৭৭ শতাংশ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers