সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাটে ক্লিনিক মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগেরহাটে ক্লিনিক মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে মশিউর রহমান মুকুলের(৫২) নামের এক ক্লিনিক মালিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের খবরের ভিত্তিতে রবিবার (০৫ ডিসেম্বর) দুপুরে মোরেলগঞ্জ পৌর শহরের মেইনরোডস্থ নিজ বসতঘরের শয়নকক্ষ থেকে পুলিশ মুকুলের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মুকুলের মরদেহ বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।নিহত মশিউর রহমান মুকুল মোরেলগঞ্জ শহরের ডা. আব্দুল লতিফ হাওলাদারের ছেলে।সে মোরেলগঞ্জ পৌর শহরের মেইনরোডস্থ রাইসা ক্লিনিক এ্যান্ড ডায়গনস্টিক সেন্টার এবং রাইসা মটরসএর মালিক।রাইসা ক্লিনিক এ্যান্ড ডায়গনস্টিক সেন্টারের তৃতীয় তলায় পরিবারসহ বসবাস করতেন মশিউর রহমান মুকুল।তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।পারিবারিক কলহের কারনে তিনি আত্মহত্যা করেছেন বলে অনেকে দাবি স্থানীয়দেরমশিউর রহমান মুকুলের স্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হেলেনা বেগম বলেন,তার স্বামী(মুকুল) করোনা আক্রান্ত হয়েছিলেন।করোনা নেগেটিভ হওয়ার পরে তার মানষিক সমস্যা হয়। সে কারনেই আত্মহত্যা করতে পারে।মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন,স্থানীয়দের খবরের ভিত্তিতে মুকুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।তার গলায় ফাস ছাড়া শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন ছিল না।প্রাথমিকভাবে ধারণা করছি তিনি আত্মহত্যা করেছেন।ময়নাদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers