সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাটের চন্দ্রমহল ইকোপার্ক থেকে উদ্ধার হওয়া বন্যপ্রাণী সুন্দরবনের করমজলে অবমুক্ত

বাগেরহাটের চন্দ্রমহল ইকোপার্ক থেকে উদ্ধার হওয়া বন্যপ্রাণী সুন্দরবনের করমজলে অবমুক্ত

চুলকাটি ডেস্ক
বাগেরহাটের চন্দ্রমহল ইকোপার্ক থেকে উদ্ধার/জব্দকৃত বন্যপ্রাণী গুলো সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রে অবমুক্ত করা হয়েছে। পূর্ব সুন্দরবনের কমরজল বন্যপ্রাণী ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকতার্ মো: আজাদ কবির জানান, গত ১৫ নভেম্বর বাগেরহাট সদর উপজেলার রণজিৎপুর এলাকার বহুবিতর্কীত চন্দ্রমহল ইকোপার্ক থেকে খুলনার র‌্যাব-০৬, বাগেরহাট জেলা প্রশাসন ও বনবিভাগের যৌথ অভিযানে জব্দকরা বিপুল পরিমাণ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীর মধ্য থেকে ১টি কুমির, ২টি চিত্রা হরিণ, ৫টি বানর, ২টি কচ্ছপ, ৭টি বক ও ২টি মাছমুড়াল পাখি শনিবার দুপুরে করমজলে অবমুক্ত করা হয়।এ সময় খুলনার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, খুলনার র‌্যাব-০৬, বাগেরহাট জেলা প্রশাসক কাযার্লয় ও বনবিভাগের কর্মকতার্রা উপস্থিত ছিলেন। এছাড়া চন্দ্রমহল ইকোপার্ক থেকে জব্দ হওয়া ১টি হনুমান যশোরের কেশবপুরে, ১টি ময়ুর, ৫টি অস্ট্রেলিয়ান ঘুঘু ও ২টি উট পাখি সাফারি পার্কে অবমুক্ত এবং ১টি তিমির কংকাল, ৬টি হরিণের শিং, ৬টি হরিণের চামড়া, ১টি ভাল্লুকের চামড়া ও ১টি ক্যাঙ্গারুর চামড়া বনভিাগের বিভাগীয় দপ্তরে সংরক্ষণ করা হবে বলে জানিয়েছেন এ বন কর্মকর্তা। র‌্যাব-৬-এর কোম্পানি কমান্ডার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এসময় উপস্থিত ছিলেন এ সময় র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, খুলনার বিভাগীয় বন কর্মকর্তা নির্মল কুমার পাল, মৎস্য বিশেষজ্ঞ মফিজুর রহমান ও করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবীর।উল্লেখ্য, গত ১৫ নভেম্বর বাগেরহাটের চন্দ্রমহল ইকোপার্কে অভিযান চালিয়ে ১১ প্রজাতির ২৪টি বন্যপ্রাণী ও ১৫টি ট্রফি (কংকাল, চামড়া, শিং) উদ্ধার করে যৌথ বাহিনী। এ সময় অবৈধ ভাবে বিপুল পরিমানে বন্যপ্রাণী ও তার চামড়া মজুদ রাখার অপরাধে চন্দ্রমহল ইকোপার্ক কর্তৃপক্ষকে ৫০হাজার টাকা জরিমানা অনাদায়ে কথিত ম্যানেজার মহব্বত আলী চাকলাদার-কে ১বছরের কারাদন্ড প্রদান করা হয়। কিন্তু নগত জরিমানার টাকা প্রদান করায় তাঁকে ছেড়ে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers