বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে আলোচনায় জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার পানির অভাবে  বোরো ধানে ব্যাপক ক্ষতি, চরম দুশ্চিন্তায় বাগেরহাট  ও রামপালের কৃষকরা বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে ভট্ট আবাসন কেন্দ্রে এমপি মনজুরুল হক রাহাদ বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাযা হিসাবে স্বীকৃতি দেওয়ার আহবান, চুলকাটিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন মোংলা বন্দর পরিদর্শন  সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম-কে অভ্যর্থনা নারী আসনে এমপি হতে চান- মিসেস মনিরা ইসলাম মানবিক সেবক শেখ ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী (এমপি) হওয়ায় চুলকাটি প্রেসক্লাব শুভেচ্ছা ও অভিনন্দন
মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলনের প্রতিবাদে কচুয়ায় সংবাদ সম্মেলন

মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলনের প্রতিবাদে কচুয়ায় সংবাদ সম্মেলন

বাগেরহাট অফিস
মিথ্যা,কাল্পনিক তথ্য উপস্থাপন করে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে কচুয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন কচুয়া সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডে বিপুল ভোটে নির্বাচিত ইউপি সদস্য গোলাম শোকরানা রব্বানী আজাদ বালী।বুধবার বিকাল ৩টায় কচুয়া প্রেসক্লাবের মীর সাখাওয়াত আলী দারু মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।তিনি লিখিত বক্তব্যে বলেন,আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।গত ২০ নভেম্বরের নির্বাচনেও আমি ৮১৭ ভোট পেয়ে জয়লাভ করি।আমার প্রতিদ্ব›দ্বী প্রার্থীরা যথাক্রমে মারুফ খান ১০১ ভোট,আলতাফ হোসেন ২ ভোট ও মো.মোকলেছ খান ১ ভোট পান।নির্বাচনের পরে সকল প্রার্থী ও জনগণকে নিয়ে আমরা শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করছি।আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসাবে গত ২৩ নভেম্বর দুপুর ১২টায় ষড়যন্ত্রকারীদের যোগসাজসে পরাজিত একজন মহিলা সদস্য প্রার্থী সেলিনা বেগম তার একজন সহযোগীকে দিয়ে আমাকে জড়িয়ে মিথ্যা,কাল্পনিক তথ্য উপস্থাপন করে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।যাহা অদৌ সত্য নয়।এসময়ে সাহাপাড়ার মারপিটের কাল্পনিক তথ্য নিয়ে সংবাদ সম্মেলনে উপস্থাপন করা ব্যাক্তি খোকন সাহা,পলাশী রানী সাহা ও সুশান্ত বলেন, আমাদের নাম ব্যবহার করে মিথ্যা তথ্য সরবরাহ করায় আমরা এর বিচার চাই।সংবাদ সম্মেলনে ইউপি সদস্য গোলাম শোকরানা রব্বানী আজাদ বালী তার বিরুদ্ধের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে জনগণের কল্যাণে তাজ করার জন্য গণমাধ্যম কর্মীদের সহযোগীতা কামনা করেন। এসময়ে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ সুমন,উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক শেখ সাদিকুল ইসলাম সাদি,বীর মুক্তিযোদ্ধা হাকিম বালী,কচুয়া সদর ইউনিয়নের ইউপি সদস্য জাকির হোসেন, সঞ্জিব কুমার সাহা,মামুন শেখ,আরিফুল ইসলাম ডলার,শেখ সাইফুল ইসলাম সাবু,মাহবুব শিকদার,শিকদার তাওহীদুল ইসলাম লিটু,শহিদুল ইসলাম শিকদার।মঘিয়া ইউনিয়নের ইউপি সদস্য লিপটন বালী সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারন মানুষ উপস্থিত ছিলেন।।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers