শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
আবারও মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনা সূচি চূড়ান্ত

আবারও মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনা সূচি চূড়ান্ত

ক্রীড়া প্রতিবেদক

চলতি বছর বিশ্বকাপ বাছাইয়ে আরও পাঁচটি ম্যাচ রয়েছে আর্জেন্টিনার। এছাড়া ব্রাজিলের সঙ্গে অনাকাঙ্ক্ষিতভাবে স্থগিত হয়ে যাওয়া খেলাসহ এ বছর জাতীয় দলের হয়ে মোট ৬টি ম্যাচ খেলতে পারবেন লিওনেল মেসিরা।যার প্রথমটি হবে আগামী ৭ অক্টোবর, প্যারাগুয়ের বিপক্ষে। এস্তাদিও ডিফেন্সেরো এল চাকোতে মেসিদের আতিথেয়তা দেবে স্বাগতিক প্যারাগুয়ে। এর তিনদিন পর আগামী ১০ অক্টোবর উরুগুয়েকে ঘরের মাঠে স্বাগত জানাবে আর্জেন্টিনা।এবারের মতো অক্টোবরের আন্তর্জাতিক সূচির বিরতিতেও তিন ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। যার শেষটি হবে ১৪ অক্টোবর, পেরুর বিপক্ষে। এ ম্যাচটিও নিজেদের ঘরের মাঠে খেলবে লিওনেল স্কালোনির শিষ্যরা।এরপর আবার নভেম্বরে রয়েছে আন্তর্জাতিক সূচির বিরতি। সেবার আর্জেন্টিনা খেলবে দুই ম্যাচ। প্রথমে ১১ নভেম্বর উরুগুয়ের মাঠে গিয়ে খেলবে তারা। এরপর ১৬ নভেম্বর ঘরের মাঠে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হবেন মেসিরা।এর বাইরে ফিফা যদি স্থগিত থাকা ম্যাচটির নতুন সূচি ঘোষণা করে, সেই ম্যাচটি ব্রাজিলের মাঠে গিয়ে খেলতে হবে আর্জেন্টিনাকে। অর্থাৎ চলতি বছর কমপক্ষে পাঁচ এবং সর্বোচ্চ ছয়টি ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে আর্জেন্টিনা।বিশ্বকাপ বাছাইয়ে এখনও পর্যন্ত বেশ ভালোভাবেই এগুচ্ছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। লাতিন অঞ্চলের বাছাইয়ে ৮ ম্যাচ খেলে ৫ জয় ও ৩ ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে তারা।বাছাইয়ের দশ দলের মধ্য থেকে শীর্ষে থাকা চার দল সরাসরি পাবে কাতার বিশ্বকাপের টিকিট। পঞ্চম স্থানে থাকা দলকে খেলতে হবে প্লে-অফ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers