বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
এক ম্যাচ হাতে রেখেই আবারও সিরিজ জয় বাংলাদেশের

এক ম্যাচ হাতে রেখেই আবারও সিরিজ জয় বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ জিতলো বাংলাদেশ। কিউইদের ৬ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে জিতে গেল টাইগাররা। শুরুতে ব্যাট করে নাসুম-মোস্তাফিজের বোলিং তোপে ৯৩ রানেই গুটিয়ে যায় সফরকারী নিউজিল্যান্ড। জবাবে মাহমুদউল্লাহর দায়িত্বশীল ব্যাটিংয়ে ৫ বল বাকি থাকতেই জয়ের বন্দরে নোঙ্গর ফেলে বাংলাদেশ। এতে টানা তিন সিরিজ জয়ের রেকর্ড গড়লো টিম টাইগার। এর আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ও জিম্বাবুয়ের মাটিতে তাদের  বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল বাংলাদেশ।৯৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারটা দেখেশুনে খেলেন নাঈম-লিটন। দ্বিতীয় ওভার থেকেই অস্বস্তি দেখা যায় লিটনের ব্যাটে। পরের ওভারে আর টিকতে পারেননি তিনি। ম্যাকনকির বলে উড়িয়ে মারতে গিয়ে অ্যালেনের তালুবন্দী হন। ১১ বল খেলে ৬ রান করেন লিটন। চলমান সিরিজে ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি লিটন। চার ম্যাচ মিলে লিটনের ঝুলিতে মাত্র ৫৫ রান। সর্বোচ্চ ৩৩ তুলেছিলেন দ্বিতীয় ম্যাচে।গত ম্যাচে এক এজাজ প্যাটেলেই সর্বনাশ হয়েছিল বাংলাদেশের। ৪ উইকেট নিয়ে একাই গুড়িয়ে দিয়েছেন বাংলাদেশকে। আজকের ম্যাচেও বাংলাদেশের যম হয়ে এসেছিল প্যাটেল। নিজের দ্বিতীয় ওভারে ২ রানের বিনিময়ে সাকিব-মুশফিককে তুলে নেন কিউই এই স্পিনার। সাকিব ফিরেন ৮ রানে ও খালি হাতেই প্যাভিলিয়নের পথ ধরেন মুশফিক।সাকিব-মুশফিককে দ্রুত হারিয়ে নাঈমকে নিয়ে এগিয়ে যান মাহমুউল্লাহ। কিন্তু দলীয় ৬৭ রানে রান আউটে কাটা পড়েন নাঈম। এতে ভাঙলো দুজনের ৩৪ রানের জুটি। ৩৫ বলে ২৯ করেন নাঈম।নাঈমকে হারিয়ে আফিফকে নিয়ে শেষ পর্যন্ত অধিনায়কোচিত ইনিংস খেলেন মাহমুদউল্লাহ। শেষ ওভারে জয় থেকে মাত্র দুই রান দূরে ছিল বাংলাদেশ। কিন্তু প্রথম বলেই ম্যাকনকিকে বাউন্ডারি মেরে ৬ উইকেটের জয় নিশ্চিত করল বাংলাদেশ। এতে এক ম্যাচ হাতে রেখেই  সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers