বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে আলোচনায় জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার পানির অভাবে  বোরো ধানে ব্যাপক ক্ষতি, চরম দুশ্চিন্তায় বাগেরহাট  ও রামপালের কৃষকরা বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে ভট্ট আবাসন কেন্দ্রে এমপি মনজুরুল হক রাহাদ বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাযা হিসাবে স্বীকৃতি দেওয়ার আহবান, চুলকাটিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন মোংলা বন্দর পরিদর্শন  সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম-কে অভ্যর্থনা নারী আসনে এমপি হতে চান- মিসেস মনিরা ইসলাম মানবিক সেবক শেখ ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী (এমপি) হওয়ায় চুলকাটি প্রেসক্লাব শুভেচ্ছা ও অভিনন্দন
মাঠে থুতু ফেললেই হলুদ কার্ড

মাঠে থুতু ফেললেই হলুদ কার্ড

করোনাভাইরাসের কারণে পুরো বিশ্ব স্থবির। ঘরোয়া ও আন্তর্জাতিক সব ধরনের খেলাধুলাই বন্ধ। বিশ্লেষকরা বলছেন, ছোঁয়াচে এই ভাইস পরবর্তী সময়ে খেলা মাঠে গড়ালেও বেশকিছু পরিবর্তন আসতে পারে।

করোনা পরবর্তী সময়ে ক্রিকেট বলে থুতু দেয়ার যে প্রচল আছে সেটা উঠে যেতে পারে। মাঠে থুতু ফেললেও লাল কার্ড দেখনোসহ কিছু পরিবর্তন আনছে স্প্যানিশ ফুটবল লিগ কর্তৃপক্ষ।

লা লিগায় নতুন নিয়ম অনুযায়ী প্লে-অফ পদ্ধতি পয়েন্ট টেবিল অনুযায়ী নির্ধারণ করা হবে। স্প্যানিশ ফুটবল লিগের ম্যাচ চলাকালীন সর্বোচ্চ পাঁচজন ফুটবলার পরবির্তন করা যাবে, আগে যেখানে চারজন পরিবর্তন করা যেত। ফুটবলাররা মাঠে থুতু ফেললে রেফারি হলুদ কার্ড দেখাতে পারবেন।

এ ছাড়া ক্লাবের অনুশীলন চলার সময় ট্রেনিংয়ে ছবি ও ভিডিও লা লিগা কর্তৃপক্ষকে দিতে হবে। গুজব ছড়ানো থেকে রক্ষার জন্য ক্লাবের কোনো মেডিকেল তথ্য প্রকাশ করা যাবে না। এটা লা লিগা নিশ্চিত করতে চায়।

খেলা শুরুর আগে স্টেডিয়ামে প্রবেশের সময় সবার শরীরে তাপমাত্র পরীক্ষা করতে হবে। ফুটবলাররা শুধু হোটেল ব্যবহার করবে এবং ভ্রমণের সময় বিশেষ ফ্লাইট ব্যবহার করা হবে।

বাসে ভ্রমণের ক্ষেত্রে ফুটবলারদের জন্য দুটি বাস থাকবে। খেলা শুরু হওয়ার ২৪ ঘণ্টা আগে প্রতিটি ফুটবলারকে পরীক্ষা করা হবে। খেলার প্রথমার্ধ শেষে ফুটবলারদের অবশ্যই জার্সি পরিবর্তন করে দ্বিতীয়ার্ধে মাঠে নামতে হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers