বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
“গ্রামাঞ্চলে স্বাস্থ্যসেবা চরম ভাবে ব্যাহত” ঘনশ্যামপুর কমিউনিটি ক্লিনিকের ভবনটি ১০বছর পরিত্যক্ত:খুড়িয়ে চলছে কার্যক্রম

“গ্রামাঞ্চলে স্বাস্থ্যসেবা চরম ভাবে ব্যাহত” ঘনশ্যামপুর কমিউনিটি ক্লিনিকের ভবনটি ১০বছর পরিত্যক্ত:খুড়িয়ে চলছে কার্যক্রম

পি কে অলোক, নিজস্ব প্রতিবেদক
বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়নের ঘনশ্যামপুর কমিউনিটি ক্লিনিকের একমাত্র ভবনটি দীর্ঘ ১০বছর ধরে পরিত্যক্ত ঘোষনা করা হয়েছে। এর পর ৬বছর ধরে পার্শ্ববতর্ী একটি বাড়ির বারান্দা ভাড়া নিয়ে সেখানেই চলছে স্বাস্থ্যসেবার কার্যক্রম। এ অবস্থায় স্বাস্থ্যসেবার মান নিয়ে জনমনে নানান প্রশ্নের সৃষ্টি হয়েছে। কবে নাগাদ ভবনটি নিমার্ন করা হবে তাও বলতে পারছেনা কেউ। এঅবস্থায় প্রত্যান্ত গ্রামাঞ্চলে স্বাস্থ্যসেবা মারাত্বক ভাবে বিঘ্নিত হচ্ছে।
জানা গেছে, শুভদিয়া ইউনিয়নের ঘনশ্যামপুর কমিউনিটি ক্লিনিকের একমাত্র ভবনটি দীর্ঘ ১০বছর ধরে পরিত্যক্ত ঘোষনা করা হয়েছে। পরিত্যক্ত ঘোষনার পর পার্শ্ববতর্ী একটি বাড়ির বারান্দা ভাড়া নিয়ে সেখানে দীর্ঘ ৬বছর ধরে স্বাস্থ্যসেবার কার্যক্রম চলছে। ভবনটি চরম ঝুঁকিপূর্ণ হওয়ার কারনে স্থানীয় ইঞ্জিনিয়ারা এটি পরিত্যক্ত ঘোষনা করেন। স্থানীয়রা বলেছেন, ভবনের ছাঁদ দিয়ে পানি পড়া থেকে শুরু করে ছাদের প্লাষ্টার খসে পড়ে অনেক রুগী গুরুত্বর আহত হওয়ার পর এটি পরিত্যক্ত ঘোষনা করা হয়। যে কারনে ঐঅঞ্চলের স্বাস্থ্যসেবা মারাত্বক ভাবে ব্যাহত হচ্ছে।
জানা গেছে, দেশের প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার সারাদেশে কমিউনিটি ক্লিনিক চালু করেন। এসব ক্লিনিকের মাধ্যমে মা ও শিশুর স্বাস্থ্যসেবা, প্রজনন স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা সেবা, টিকাদান কর্মসূচি, পুষ্টি, স্বাস্থ্যশিক্ষা পরামর্শ সহ বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদান করার কথা। কিন্তু দেখা যাচ্ছে, অধিকাংশ কমিউনিটি ক্লিনিকে তা বাস্তবায়ন হচ্ছে না। ঘনশ্যামপুর কমিউনিটি ক্লিনিকের কর্তব্যরত সি.এইচ.সি.পি মোঃ প্রিন্স তরফদার এর সাথে আলাপ করা হলে তিনি বলেন, ক্লিনিকটি অত্যান্ত ঝুকিপূর্ন হওয়ায় গত ১০বছর আগে ভবনটি পরিত্যাক্ত ঘোষনা করেন কতর্ৃপক্ষ। তার পর ঝুকিপূর্ণ ভবনে ৪বছর চলার পর পার্শ্ববতর্ী একটি বারান্দা ভাড়া নিয়ে সেখানেই চলছে ৬বছর ধরে কার্যক্রম। তিনি আরো বলেন একাধিকবার ভবনের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানোর পরও কোন সূরাহা হয়নি। এমনকি এখানে শৌচাগার ও টিউবয়েলের কোন ব্যবস্থা নেই। তাছাড়া আসবাবপত্রের তীব্র সংকটও রয়েছে। এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শেখ শহীদুল ইসলাম এর সাথে আলাপ করা হলে তিনি বলেন আমি নতুন একটি ভবন নিমার্নের জন্য এলজিএসপি হতে ৩লক্ষ টাকার একটি বরাদ্ধ অনুমোদন করেছি। এবং এডিপি হতে ৫লক্ষ টাকা দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছি। এই বরাদ্ধ গুলি পাশ করতে পারলে ভবনটি নিমার্ণ করা সম্ভব হতো। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান অফিসার ডা. অসিম কুমার সমাদ্দার এর সাথে আলাপ করা হলে তিনি বলেন, গত ৬বছর ধরে ভবনটি অকেজো অবস্থায় পড়ে রয়েছে। নতুন ভবনের জন্য সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট লিখিত ভাবে একাধিকবার জানানো হলেও তা কোন কাজে আসেছেনা।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers