সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদসহ চার চোরা শিকারি আটক

সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদসহ চার চোরা শিকারি আটক

নিজস্ব প্রতিবেদক, মোংলা

সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদসহ চার চোরা শিকারিকে আটক করেছে বন বিভাগ। রোববার (১৫ আগস্ট) গভীর রাতে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া এলাকা থেকে বনরক্ষীরা তাদেরকে আটক করে।এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৫০০ ফুট হরিণ শিকারের ফাঁদ, শিকারিদের ব্যবহৃত ট্রলার, ছুরি, দা, দড়ি, কাঁচি ও পলিথিন জব্দ করেন বনরক্ষীরা।আটকরা হলেন বরগুনার পাথরঘাটার তাফালবাড়ি গ্রামের করিম হাওলাদারের ছেলে আ. মান্নান হাওলাদার, একই উপজেলার চরদোয়ানি গ্রামের চান মোল্লার ছেলে জামাল মোল্লা (৪৫), মঠেরখাল গ্রামের নাজিম হাওলাদারের ছেলে জয়নাল হাওলাদার (৪০) এবং কাঠালতলী গ্রামের নুরুল হকের ছেলে দেওয়ান হাওলাদার।

সোমবার (১৬ আগস্ট) বিকেলে আটকদের সুন্দরবন পূর্ব বন বিভাগের বাগেরহাট কার্যালয়ে আনা হয়েছে। বন আইনে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) বেলায়েত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চরাপুটিয়া এলাকা থেকে ৪ শিকারিকে আটক করা হয়েছে। আটকদের কাছ থেকে হরিণ শিকারের ফাঁদসহ শিকারের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers