বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
ফকিরহাটে দুই মাদকসেবীসহ চার জনের সাজা, ১৬জনকে জরিমানা

ফকিরহাটে দুই মাদকসেবীসহ চার জনের সাজা, ১৬জনকে জরিমানা

ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে দুইজন মাদক সেবী সহ ১৬জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার উপজেলার আট্টাকী এলাকায় বাগেরহাট মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি দল পৃথক অভিযানে মো: বাপ্পি শেখ (২৪ কে ইয়াবা ট্যাবলেটসহ এবং মো: লিটন শেখ (৩৮) কে গাজাসহ আটক করে। এসময় ভ্রাম্যমান আদালতের বিচারক ইউএনও ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সানজিদা বেগম তাদের দুজনকে ১৫দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এসময় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ইন্সপেক্টর মিলন কুমার মূখার্জী ও সহকারি পরিচালক মো: বুলু শেখ উপস্থিত ছিলেন। ফকিরহাট ইউএনও সানজিদা বেগম বলেন, করোনা নিয়ন্ত্রণে চলমান কঠোর লকডাউনে বিধি নিশেষ অমান্য করায় গত ২৪ ঘন্টায় ১৬জনকে ৩৫হাজার ৯শত টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আব্দুল হাকিম মোড়ল (৪২) ও প্রদীপ কুমার শীল (২৪) নামের দুই দোকানদারকে তিন দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। তিনি আরও বলেন করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে। এদিকে, কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে রয়েছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহ সেনাবাহিনীও পুলিশ প্রশাসন। তারা বিভিন্নএলাকায় টহল দিচ্ছে। ফকিরহাট সদর বাজারের প্রবেশ পথগুলো বাঁশ দিয়ে বন্দ করে রেখেছে। যাতে যানবাহন চলাচল করতে না পারে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers