সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুফতির বিরুদ্ধে সরকারি টাকা আত্মসাত,স্বেচ্ছাচারিতা,রোগীদের সাথে খারাপ ব্যবহার

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুফতির বিরুদ্ধে সরকারি টাকা আত্মসাত,স্বেচ্ছাচারিতা,রোগীদের সাথে খারাপ ব্যবহার

মোল্লা আব্দুর রব বাগেরহাট অফিস
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ কামাল হোসেন মুফতির বিরুদ্ধে সরকারি টাকা আত্মসাত,স্বেচ্ছাচারিতা,রোগীদের সাথে খারাপ ব্যবহারসহ নানা অভিযোগ উঠেছে।এসব অভিযোগের বিচার ও বদলীর দাবিতে স্থানীয়রা বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন।স্থানীয়দের অভিযোগ থেকে জানা যায়,ডা: কামাল হোসেন মুফতি দীর্ঘদিন ধরে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।স্থানীয় কিছু অসৎ মানুষদের সাথে নিয়ে তিনি দুনিতী-অনিয়মের স্বর্গ্রাজ্য তৈরি করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে। অফিস চলাকালিন সময়ে সরকারি কোয়ার্টারে বসে তিনশ টাকা ফি নিয়ে রোগী দেখেন তিনি।যার ফলে সাদারণ রোগীরা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে।২০১৯-২০ অর্থ বছরে এম.এস আর সামগ্রী খাতে বরাদ্দকৃত ৩৯ লক্ষ ৩৮ হাজার ৯৪৫ টাকা ব্যয় না করে আত্মসাত করেছেন তিনি।স্থানীয় কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারের সাথে তার গোপন চুক্তি রয়েছে।যার ফলে তিনি রোগীদের অহেতুক টেস্টের পরামর্শও দিয়ে থাকেন।সর্বশেষ ১৪ জুন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য পথ্য,খাদ্য সামগ্রী ও কাপড় ধোলাইয়ের জন্য একটি দরপত্র আহবান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ কামাল হোসেন মুফতি।চাহিদা অনুযায়ী কয়েকজন ব্যবসায়ী দরপত্র জমা দিলেও,টাকা আত্মসাতের জন্য নিজের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান মেসার্স আরিয়া ট্রেডাসের্র নামে কাজ নেওয়ার পায়তারা চালাচ্ছেন কামাল হোসেন মুফতি।এ নিয়ে ক্ষোভ রয়েছে ব্যবসায়ীদের মধ্যে।এছাড়াও ভুল চিকিৎসা দেওয়ারও অভিযোগ রয়েছে ডা. কামাল হোসেনের বিরুদ্ধে।দরপত্রে অংশগ্রহণ করা এস.এসবি এন্টার প্রাইজের স্বত্তাধিকারী মোঃ বদরুল আহমেদ খান বলেন, যোগদানের পর থেকে ডা: কামাল হোসেন মুফতি নানা অনিয়ম করে আসছেন।এম.এস আর সামগ্রী খাতে বরাদ্দকৃত ৩৯ লক্ষ ৩৮ হাজার ৯৪৫ টাকা ব্যয় না করে আত্মসাত করেছেন।পথ্য, খাদ্য সামগ্রী ও কাপড় ধোলাইয়ের জন্য দেওয়া দরপত্র নাম সর্বোশ্য একটি প্রতিষ্ঠান আরিয়া ট্রেডার্সকে দেওয়ার জন্য পায়তারা করছে।আরিয়া ট্রেডাসের্র কোন অস্তিত্বই নেই মোরেলগঞ্জে।শুধু টাকা আত্মসাৎ নয়,তার স্বেচ্ছাচারিতায় কাঙ্খিত সেবা থেকেও বঞ্চিত হচ্ছেন মোরেলগঞ্জবাসী।আমরা এই দূর্নীতিবাজ কর্মকর্তার বিচারসহ বদলী চাই।মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ কামাল হোসেন মুফতি বলেন, যে দরপত্রটি আহবান করা হয়েছে সেটি স্বচ্ছভাবে সম্পূর্ণ করা হচ্ছে।এখানে পক্ষ পাতিত্বের কোন সুযোগ নেই।কিছু লোক আমাকে অন্যভাবে বলেছিল,আমি রাজি না হওয়ায় তারা এই অপপ্রচার চালাচ্ছে।বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বলেন, আমার কাছে এখনও কেউ কোন অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণেরে আশ্বাস দেন তিনি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers