বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
খুলনা-মোংলা মহাসড়কের বাগেরহাট সদর উপজেলার চুলকাটি-তে সড়ক ও জনপদ বিভাগের সরকারী জমি অবৈধ ভাবে দখল করে সেখানে পাকা ইমারাত তৈরী করে গোডাউন বানিয়ে সেখানে নানা প্রকার অবৈধ ব্যবসা পরিচালনা করছেন স্থানীয় এক অসাধু ব্যক্তি। এতে সড়ক ও জনপদ বিভাগের সরকারী জমি যেমন বে হাত হয়েছে, তেমনী সরকারী জমি অসাধু ব্যাক্তির দখলে থাকা নিয়ে প্রশ্নবৃদ্ধ হচ্ছে বাগেরহাট সওজ কর্তৃপক্ষ।
স্থানীয় একাধীক ব্যাক্তি জানান, সদর উপজেলা রাখালগাছি ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মৃতঃ খোরশেদ আলী ফকির এর পুত্র খায়রুল ইসলাম উক্ত সওজ এর জমি অবৈধ ভাবে দখল করে সেখানে বিশাল পাকা ইমারাত তৈরী করে দীর্ঘদীন যাবৎ সেই স্থানে গোডাউন বানিয়ে সেখানে নানা প্রকার অবৈধ ব্যবসা পরিচালনা করছে। তারা জানান পাকা ইমারাত নির্মাণ করে তার উপরী অংশে মুলিবাঁশের বেড়া দিয়ে ঘিরে রেখেছে। যাহাতে কেউ বুঝতে না পারেন তিনি পাকা ইমারাত নির্মাণ করেছেন। তিনি ভিতরে পাকা ইমারাত ও পার্শ্বে মুলিবাঁশের বেড়া দিয়ে সেই গোডাউনে কি রাখেন তা নিয়েও নানা রকমের প্রশ্ন উঠেছে। তারা বলেছেন চুলকাটি প্রেসক্লাব এর সামনে এই পাকা গোডাউনটি অবস্থিত। গোডাউনে মালামাল আনা নেওয়ার সময় প্রেসক্লাবে প্রবেশের একমাত্র সরকারী রাস্তাটি ও ভেঙ্গেচুরে নষ্ট করে ফেলেছে। তার গোডাউনে প্রায় দিন দুপুর সন্ধ্যা ও গভীর রাতে অপরিচিত লোকের আনাগোনা চলে বলে জানান স্থানীয়রা ।এবিষয়ে খাঁনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ফকির ফহম উদ্দিনের সাথে আলাপ করা হলে তিনি বলেন,সওজের জমির উপর কি ভাবে পাকা ইমারাত নির্মাণ করা হলো তা আমার বোধগাম্য নয়, তাছাড়া খায়রুল ইসলাম এর প্রতি চুলকাটি বাজারের অধিকাংশ লোক অখুশি। বিষয় উর্দ্ধতন কর্মকর্তাদের অবগত করাবেন বলেও তিনি স্থানীয় সংবাদকর্মিদের জানান। এব্যপারে বাগেরহাট সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ ফরিদ উদ্দেনের সাথে আলাপ করা হলে তিনি বলেন, বিষয়টি আমি অবগত আছি আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধিন রয়েছে।
Leave a Reply