বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
মোল্লা আব্দুর রব বাগেরহাট অফিস
বাগেরহাট সদর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ও জেলা যুব লীগের আহবায়ক সরদার নাসির উদ্দিন এর মাতা কুলসুম বেগম(৯৪) গতকাল শনিবার ভোর ৬টায় বার্ধক্য জনিত কারনে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন।গতকাল সকালে এই খবর বাগেরহাট শহরের খারদ্বার গ্রামের বাস ভবনে এসে ছড়িয়ে পড়লে এক শোকের ছায়া নেমে আসে।মৃতুকালে তিনি ৬ ছেলে, তিন মেয়ে, নাতী-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন ।উপজেলা নির্বাহী অফিসার মো: মোছাব্বেরুল ইসলাম,সদর থানার অফিসার ইনচার্জ কে এম আজিজুল ইসলাম,সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: প্রদিপ কুমার বকসি,জেলা আওয়ামীলীগের সহসভাপতি এ্যাড: ফরিদ উদ্দিন আহম্মেদ,সরদার সেলিম আহম্মেদ,সাধারন সম্পাদক ভুইয়া হেমায়েত উদ্দিন,যুগ্ন সাধারন সম্পাদক পৌর মেয়র খান হাবিবুর রহমান,সরদার ফকরুল আলম সাহেব,সাংগঠনিক সম্পাদক,মীর ফজলে সাঈদ ডাবলু,শেখ লিয়াকাত হোসেন লিটন,দপ্তর সম্পাদক বাবু অম্বরশি রায়,রতন নন্দী,তথ্য ও গবেশনা সম্পাদক আহাদ উদ্দিন হায়দার,সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু,মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন,জেলা কৃষকলীগের সভাপতি প্যানেল মেয়র শেখ আবুল হাশেম শিপন,সাধারন সম্পাদক মো: মনি মল্লিক,সিনিয়র সহসভাপতি সাংবাদিক মোল্লা আব্দুর রব,জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শাহনেওয়াজ মোল্লা দোলন,মো: ফারুক তালুকদার,জেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক খান আবু বক্কার,তাতী সভাপতি আলহাজ্জ বাকী তালুকদার,লীগের সাধারন সম্পাদক এ্যাড: ইখতেখারুল ইসলাম রানা,জেলা পুজা উদযাপন পরিষদ এর সভাপতি অমিত রায়,উপদেষ্ঠা পরিষদ এর সদস্য বিশ্ব গৌতম বাবু,সাধারন সম্পাদক অবনীশ চক্রবর্তী সোনা প্রমুখ।জোহর বাদ খারদ্বার স্কুল মাঠ প্রাঙ্গনে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়।উক্ত জানাজায় এই পর্দানশীল মহিলার বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনায় অংশ নেন বাগেরহাট জেলা প্রশাসক মো: আজিজুর রহমান,পুলিশ সুপার কে এম আরিফুর রহমান,মরহুমার পুত্র সরদার বদিউজ্জামান ও উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন।উক্ত জানাযায় জেলা আওয়ামীলীগ,সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,পেশাজীবী সংগনের প্রতিনিধিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মিরা অংশ নেন।এদিকে সদর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ও জেলা যুব লীগের আহবায়ক সরদার নাসির উদ্দিন এর মাতা কুলসুম বেগমের মৃতুতে গভীর শোক ও শোক সমাপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাগেরহাট ১ আসনের সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দিন,২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়,২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্জ এ্যাড: মীর শওকাত আলী বাদশা,জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ও মোড়েলগজ্ঞ উপজেলার চেয়ারম্যান এ্যাড: শাহ ই আলম বাচ্চু,বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা,সাধারন সম্পাদক আলহাজ্জ বাকী তালুকদারসহ সকল সাংবাদিকবৃন্দ।বাগেরহাট জেলা যুবলীগ,কৃষকলীগ, জেলা তাতীলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।উক্ত জানাজায় প্রশাসনের কর্মকর্তারা মহামারি করোনা মোকাবেলায় তৃর্নমুল পর্যায়ে সকলকে মাক্স ব্যবহার করার জন্য সকলের প্রতি প্রতি উদ্বাত্ত আহব্বান জানান।
Leave a Reply