শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাটে যৌখালী খাল হতে ড্রেজার দিয়ে দেদ্দারচ্ছে বালু উত্তোলন: হুমকির মুখে চুড়ামনি আশ্রায়ন প্রকল্প

বাগেরহাটে যৌখালী খাল হতে ড্রেজার দিয়ে দেদ্দারচ্ছে বালু উত্তোলন: হুমকির মুখে চুড়ামনি আশ্রায়ন প্রকল্প

বিশেষ প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার খাঁনপুর ইউনিয়নের চুড়ামনি আশ্রায়ন প্রকল্পের পাশ দিয়ে প্রবাহমান যৌখালী সরকারী খাল হতে নিষিদ্ধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে তা বিভিন্ন স্থানে বিক্রয় করছে একটি চক্র। ফলে আশ্রায়ন প্রকল্প ও সরকারী রাস্তা সহ বিভিন্ন এলাকা এখন হুমকির মুখে পড়তে শুরু করেছে। অতিদ্রুত অবৈধ ড্রেজার জদ্ব পূর্বক তার মালিকের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহন করা না হলে ভাংগনের কবলে পড়বে বলে অনেকের ধারনা। জানা গেছে,খাঁনপুর ইউনিয়নের চুড়ামনি আশ্রায়ন প্রকল্পের পাশ দিয়ে প্রবাহমান যৌখালী সরকারী খালের বিভিন্ন স্থানে একটি কুচক্রি মহল দীর্ঘ দিন ধরে নিষিদ্ধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে তা বিভিন্ন স্থানে বিক্রয় করছে। ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে তা বিক্রয় করার কারনে আশ্রায়ন প্রকল্প ও সরকারী রাস্তা সহ বিভিন্ন এলাকা এখন হুমকির মুখে পড়তে শুরু করেছে। নাম প্রকাশে অনইচ্ছুক স্থানীয়রা জানান,এলাকার একটি প্রভাবশালী অসাধু চক্র দীর্ঘদিন ধরে যৌখালী খাল হতে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে (পুকুর নালা খানা খন্দর ভরাট) স্থান ভেদে প্রতি ঘন ফুট ৫/৬টাকা দরে বিক্রয় করছে। প্রশাসনের নাকের ডগার উপর সরকারী খালের বালু অবৈধ ড্রেজার দিয়ে উত্তোলন করে তা বিক্রয় করলেও অদ্যবদী প্রতিকার মুলক কোন ব্যবস্থা গ্রহন করেন নী সদর উপজেলা প্রশাসন। যে কারনে অবৈধ ড্রেজার দিয়ে যৌখালী খাল হতে বালু উত্তোলন অব্যাহত রয়েছে। খানপুর ইউপি চেয়ারম্যান ফকির ফহম উদ্দিন বলেন শনিবার সকালে যৌখালী খালের চুড়ামনি এলাকায় অবৈধ ড্রেজার দিয়ে একটি চক্র বালু উত্তোলন করে জনৈক হাকিম মোল্লার পুকুর ভরাট করতে ছিল,এমন সংবাদের ভিত্তিতে আমি উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এর মৌখিক নিদ্দেশে গ্রাম পুলিশ দিয়ে তা বন্দ করে দিয়েছি। এ বিষয়ে জানতে চাওয়া হলে উপজেলা নিবার্হী অফিসার মোঃ মোছাব্বেরুল ইসলাম বলেন,আমি সংবাদ পেয়ে খানপুর ইউপি চেয়ারম্যান এর মাধ্যমে তা বন্দ করে দিয়েছি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers