সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
মোল্লা আব্দুর রব বাগেরহাট অফিস
“হট লাইনে ফোন করি,নমুনা সংগ্রহকারী যাবে আপনার বাড়ি” এই স্লোগান নিয়ে বাগেরহাটে করোনা পরীক্ষার জন্য ভ্রাম্যমান নমুনা সংগ্রহ শুরু হয়েছে।সাম্প্রতিক সময়ে বাগেরহাট জেলায় করোনা সংক্রমনের পরিমান বৃদ্ধি পাওয়ায় বাগেরহাট-২ (কচুয়া-সদর)আসনের সংসদ সদস্য শেখ তন্ময় এই উদ্যোগ নিয়েছেন।মঙ্গলবার সকালে বাগেরহাট সদর হাসপাতালের সামনে এই কর্মসূচির উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মাদ আজিজুর রহমান।
এসময় বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক,সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন,বাগেরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম,বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. মোশাররফ হোসেন,ডা. মোঃ শাহ নেওয়াজ,বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিরাজুল করিম, বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু,পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম,সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন,বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আজিজুল ইসলামসহ চিকিকৎসক ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক বলেন, আইন দিয়ে সব কাজ সম্ভব নয় , তাই করোনাকালীন সময়ে মানুষকে সচেতন করাটাই মূখ্য। আমাদের পুলিশ বাহিনীর সদস্যরা সব সময় করোনা সংক্রমন রোধে জনসাধারনকে সচেতন করে আসছে।
বাগেরহাট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ভূইয়া হেমায়েত উদ্দীন বলেন, আমাদের সংগঠনের সকল নেতৃবৃন্দের প্রতি নির্দেশনা দেওয়া রয়েছে করোনা সংক্রমণ প্রতিরোধে সতর্ক থাকার। এই ভ্রাম্যমাণ টিম যেখানেই যাবে আমাদের নেতা-কর্মীরা তাদের সর্বোচ্চ সহায়তা করবে।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ায় মানুষ হাসপাতালে উপসর্গ নিয়ে আসতে চায় না।এ কারনে বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহের যে কাজ শুরু হয়েছে তাতে আমি সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি সকলের সহযোগীতা কামনা করছি। বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দীন বলেন, করোনাকালীন শুরু থেকেই বাগেরহাট ২ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ তন্ময় বাগেরহাটবাসীর জন্য বিভিন্ন উদ্যেগ নিয়েছেন।সেই ধারাবাহিকতায় আজ বাগেরহাটের মানুষের জন্য হট লাইনে ফোন করি, নমুনা সংগ্রহকারী যাবে আপনার বাড়ি, নামের নতুন একটি স্বাস্থ্য সেবা চালু করেছেন।বাগেরহাট সদর, কচুয়া, মোংলা-রামপাল, ও শরণখোলা-মোড়েলগঞ্জ এলাকায় তিনটি ভ্রাম্যমাণ নমুনা সংগ্রহকারী দল কাজ শুরু করেছে।আমরা এই উদ্যেগের কারনে মাননীয় সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বলেন,ভ্রাম্যমান তিনটি গাড়ি বাগেরহাট সদর, কচুয়া,রামপাল,মোংলা,মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলায় ঘুরে ঘুরে নমুনা সংগ্রহ ও র্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমে পরীক্ষা করবে।প্রতিদিন ৩‘শ মানুষকে পরীক্ষা করার সক্ষমতা রয়েছে এই টিমের।এছাড়াও প্রত্যেকটি গাড়িতে হটলাইন নাম্বার রয়েছে।যে নাম্বারে ফোন দিলে নমুনা সংগ্রহকারী উপসর্গ থাকা রোগীর বাড়িতে পৌছে যাবে। নমুনা সংগ্রহ করে পরীক্ষার রিপোর্ট তাকে জানিয়ে দিবে।হটলাইন নাম্বার গুলো হচ্ছে-০১৯২০-৯২২২২৯ ও ০১৪০০-৩০৫৪০৫।
Leave a Reply