সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
Monkey Pox: কোভিড সংক্রমণের মধ্যেই ব্রিটেনে নয়া আতঙ্ক ‘মাঙ্কিপক্স’

Monkey Pox: কোভিড সংক্রমণের মধ্যেই ব্রিটেনে নয়া আতঙ্ক ‘মাঙ্কিপক্স’

করোনা সংক্রমণের মধ্যেই ব্রিটেনে নতুন করে মাথাচাড়া দিচ্ছে ‘মাঙ্কিপক্স’। উত্তর ওয়েলসে ইতিমধ্যেই ২ জনের দেহে এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। জানিয়েছেন ব্রিটেনের স্বাস্থ্যসচিব ম্যাট হ্যানকক। আর কেউ সংক্রমিত হয়েছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে ব্রিটিশ পার্লামেন্টে জানিয়েছেন সরকারের স্বাস্থ্যবিষয়ক পরামর্শদাতা রিচার্ড ফার্থ।

কী এই মাঙ্কিপক্স? এর উপসর্গই বা কেমন?

মাঙ্কিপক্স-এর প্রথম সংক্রমণ ধরা পড়ে নাইজেরিয়ায়। ২০১৭ সালে। প্রাণী থেকেই এই ভাইরাসের সংক্রমণ হয়। গুটিবসন্ত যে গোত্রের ভাইরাস, মাঙ্কিপক্সও সেই একই গোত্রের। তবে গুটিবসন্তের থেকে সংক্রমণের মাত্রা কম।

আমেরিকার সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন(সিডিসি) জানিয়েছে, এই ভাইরাসে সংক্রমিত হওয়ার ১২ দিন পর মাথাব্যথা, পেশিতে ব্যথা এবং ক্লান্তি ভাব দেখা দেবে। সংক্রমিত হওয়ার ৩ দিন পর থেকে দেহে র‌্যাশ বেরোবে। সঙ্গে হালকা জ্বর। সেই র‌্যাশ ধীরে ধীরে সারা শরীরে ছড়িয়ে পড়বে। সঙ্গে চুলকানিও হবে। তবে শারীরিক ক্লান্তি থাকবে ২-৪ সপ্তাহ।

এই ভাইরাসের বাহক হল কাঠবিড়ালি, দুই প্রজাতির ইঁদুর। সিডিসি জানিয়েছে, এই রোগের বিশেষ কোনও ওষুধ নেই। তবে এর সংক্রমণ নিয়ন্ত্রণ করতে গুটিবসন্তের টিকা সিডোফোভির, এসটি-২৪৬ এবং ভ্যাকসিনিয়া ইমিউন গ্লোবিউলিন ব্যবহার করা যেতে পারে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers