শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
চিরনিদ্রায় শায়িত হলেন ছাত্রলীগ নেতার স্ত্রী ও সন্তান

চিরনিদ্রায় শায়িত হলেন ছাত্রলীগ নেতার স্ত্রী ও সন্তান

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে কানিজের বাবার বাড়িতে পারিবারিক কবরস্থানে পাশাপাশি চিরনিদ্রায় শায়িত্ হয়েছে কারাবন্দি ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালী (২২) ও তার ৯ মাস বয়সী শিশু সন্তান নাজিম হোসেন সেহজাদ। শনিবার (২৪ জানুয়ারি) রাত ১২টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সাদ্দামের স্ত্রী ও সন্তানের দাফন সম্পন্ন হয়। জানা গেছে, শনিবার সন্ধ্যায় স্ত্রী ও সন্তানের মরদেহ নিয়ে একটি অ্যাম্বুলেন্স যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে পৌঁছায়। স্বজনদের আবেদনের পর প্যারোলে মুক্তির অনুমতি না মিললেও, মানবিক দিক বিবেচনায় কারা কর্তৃপক্ষ ছয়জন আত্মীয়’সহ মরদেহবাহী গাড়ি কারাগারের ভেতরে প্রবেশের অনুমতি দেয়। মাত্র মিনিট পাঁচেক দূর থেকেই স্ত্রী ও সন্তানকে শেষবারের মতো দেখার সুযোগ পান জুয়েল হাসান সাদ্দাম।

স্বজনরা জানান, সন্ধ্যা ৭টার দিকে মরদেহবাহী গাড়ি নিয়ে কারাগারে পৌঁছানো হয়। সঙ্গে দুটি মাইক্রোবাসে করে ১২ থেকে ১৫ জন আত্মীয় স্বজন ছিলেন। সব আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মরদেহবাহী গাড়ি কারাগারের ভেতরে প্রবেশ করে এবং অল্প সময় পর আবার বাইরে বের হয়ে আসে। স্বর্ণালীর বাবা শেখ রুহুল আমিন বলেন, আমার মেয়ে ও নাতিকে নিয়ে তারা সাদ্দামকে শেষবারের মতো দেখানোর জন্য যশোর কারাগারে উদ্দেশ্যে বিকেল ৫টায় বের হয় বাড়ি থেকে এবং যশোর থেকে আসতে আসতে রাত প্রায় সাড়ে ১০টা বেজে। আমরা ১১টা ২০ মিনিটে জানাজা শেষ করি এবং রাত ১২ টায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। এর আগে, শুক্রবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে কানিজ সুবর্ণা স্বর্ণালীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। একই স্থান থেকে উদ্ধার করা হয় তার ৯ মাস বয়সী শিশু সন্তান নাজিমের মরদেহ। পুলিশ জানায়, কানিজ সুবর্ণা স্বর্ণালীকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় এবং শিশুটির মরদেহ মেঝে থেকে উদ্ধার করা হয়। স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গোপালগঞ্জ থেকে গ্রেফতার হন বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দাম। বর্তমানে একাধিক মামলায় তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers