শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী

নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী

বাগেরহাট প্রতিনিধিঃ
নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক ২ দিনব্যাপী প্রশিক্ষণ সমাপনি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার  (২৩জানুয়ারি) বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে ( পিআইবি) এর উদ্যোগে ও বাগেরহাট প্রেসক্লাবের আয়োজনে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন।  জেলা পরিষদের অডিটোরিয়ামে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণে বাগেরহাট জেলার ৯ টি উপজেলার  মোট ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে ভুয়া তথ্য, অপ তথ্য, কুয়া সংবাদ, হেট স্তপিচ, গুজব, প্রোপাগান্ত্ত্বডা ইত্যাদি মোকাবেলা গুরুত্ব ফ্যাক্টচেকিং তথ্য, ছবি ও ভিডিও যাচাই বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন বিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন।  আজকের পত্রিকার সিনিয়র রিপোটার মোঃ হুমাউন কবীর অংশগ্রহণকারী সাংবাদিকদের নির্বাচন কমিশন কর্তৃক দিকনির্দেশনা তুলে ধরেন। প্রথম দিনে (২১জানুয়ারি) আলোচনা করেন ডেইলি স্টার এর সিনিয়র রিপোর্টার মোঃ বাহারাম খান।  প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন, আজকের পত্রিকা সিনিয়র রিপোর্টার  মোঃ হুমায়ুন কবীর, বাগেরহাট প্রেসক্লাব সভাপতি মোঃ আবু সাঈদ শুনু, সহ সবাপতি এস এম রাজ, সাধারণ সম্পাদক এম হেদায়েত হোসাইন লিটন, সহ-সাধারণ সম্পাদক মোঃ ইয়ামিন আলী।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers