বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে আলোচনায় জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার পানির অভাবে  বোরো ধানে ব্যাপক ক্ষতি, চরম দুশ্চিন্তায় বাগেরহাট  ও রামপালের কৃষকরা বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে ভট্ট আবাসন কেন্দ্রে এমপি মনজুরুল হক রাহাদ বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাযা হিসাবে স্বীকৃতি দেওয়ার আহবান, চুলকাটিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন মোংলা বন্দর পরিদর্শন  সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম-কে অভ্যর্থনা নারী আসনে এমপি হতে চান- মিসেস মনিরা ইসলাম মানবিক সেবক শেখ ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী (এমপি) হওয়ায় চুলকাটি প্রেসক্লাব শুভেচ্ছা ও অভিনন্দন
হাকিমপুর প্রিমিয়ার লিগ সিজন -৫ এর শুভ উদ্বোধন করলেন ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন

হাকিমপুর প্রিমিয়ার লিগ সিজন -৫ এর শুভ উদ্বোধন করলেন ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন

চুলকাটি প্রতিনিধি

হাকিমপুর প্রিমিয়ার লিগ “সিজন -৫” এর শুভ উদ্বোধন করছেন বাগেরহাট ২ সদর কচুয়া সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে বাগেরহাট জেলা সদরের হাকিমপুর স্কুল মাঠে শাহীন পল্লী মঙ্গল ক্লাবের উদ্যোগে আয়োজিত প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, জেলা কৃষক দলের আহ্বায়ক আসাফউদ্দৌলা জুয়েল যুগ্ম আহবায়ক গোলাম রাসূল তরফদার নেওয়াজ, বিএনপি নেতা শরীফ মোস্তফা জামান লিটু, খান হাফিজুর রহমান, শরিফুল ইসলাম লিটু, খানপুর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোহাম্মদ কবির হোসেনসহ শাহীন পল্লীমঙ্গল ক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খেলাধুলা হাজার হাজার মানুষকে একত্রিত করে। শারীরিক ও মানসিক সুস্থতা রাখতে সাহায্য করে। শৃঙ্খলা এবং সহনশীলতা শেখায়। খেলোয়াড়রা তাদের দক্ষতা ও কৌশল প্রদর্শন করে। দর্শক আনন্দ পায়। তিনি আরো বলেন আগে আমি ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এলাকার উন্নয়নের স্বার্থে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করলে খেলাধুলার মানোন্নয়ন সহ এলাকায় ব্যাপক উন্নয়ন করার ঘোষণা দেন ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers