বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
পানির অভাবে  বোরো ধানে ব্যাপক ক্ষতি, চরম দুশ্চিন্তায় বাগেরহাট  ও রামপালের কৃষকরা বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে ভট্ট আবাসন কেন্দ্রে এমপি মনজুরুল হক রাহাদ বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাযা হিসাবে স্বীকৃতি দেওয়ার আহবান, চুলকাটিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন মোংলা বন্দর পরিদর্শন  সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম-কে অভ্যর্থনা নারী আসনে এমপি হতে চান- মিসেস মনিরা ইসলাম মানবিক সেবক শেখ ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী (এমপি) হওয়ায় চুলকাটি প্রেসক্লাব শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিমন্ত্রী হওয়ায় এমপি শেখ ফরিদুল ইসলামকে প্রেসক্লাব রামপালের শুভেচ্ছা ও অভিনন্দন
রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহবায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহবায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

বাগেরহাট প্রতিনিধিঃ
রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহবায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার (১৮ই জানুয়ারি) দুপুরে বাগেরহাট জেলা মহিলা দলের সভাপতি সাহিদা আক্তার এবং সাধারণ সম্পাদক নার্গিস আক্তার ইভা স্বাক্ষরিত ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করেন তারা। কমিটিতে নিলুফা ইয়াসমিন লেলিকে সদস্য সচিব ঘোষণা করা হয়েছে। রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কা পেশায় একজন বৈমানিক এবং তিনি একজন সফল উদ্যোক্তা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে পূর্বের উপজেলা মহিলা দলের কমিটির সাথে সমন্বয় করে এই আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে আহবায়ক ছাড়াও ১০ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। দীর্ঘদিন কমিটি না থাকায় সাংগঠনিকভাবে দুর্বল ছিল মোল্লাহাট উপজেলা মহিলা দল। এবারে মহিলা দলের কার্যক্রম সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী হবে বলে আশা করছেন স্থানীয় বিএনপি নেতারা। কমিটি ঘোষণার পর রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কা বলেন, মোল্লাহাট উপজেলা মহিলা দলের আহবায়ক মনোনীত করায় সকলকে ধন্যবাদ। বিশেষ করে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের প্রতি। তিনি মহিলা দলের সকল নেতাকর্মীকে সাথে নিয়ে মোল্লাহাট উপজেলা মহিলা দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করবেন বলে জানান

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers