শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোপ

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোপ

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি ॥
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে এক মাসের বকেয়া বেতনের দাবিতে আউটসোর্সিং প্রতিষ্ঠান সাহারা কর্পোরেশনের প্রায় ৬০ থেকে ৭০ জন শ্রমিক সমাবেশ করেছেন। সোমবার (২১ অক্টোবর ২০২৫) সকাল ১১টা ৩০ মিনিটের দিকে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেডের (বিআইএফপিসিএল) ২×৬৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্লান্টের ২ নম্বর গেটের সামনে তারা বিক্ষোপে অংশ নেন। সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বিআইএফপিসিএল-এর অপারেশন বিভাগের জেনারেল ম্যানেজার বিশ্বজিৎ কুমার ও ম্যানেজার (অ্যাডমিন ও সিকিউরিটি) মো. অলিউল্লাহ। তারা শ্রমিকদের কথা শুনে সাহারা কর্পোরেশনের প্রতিনিধির সঙ্গে আলোচনা করেন। আলোচনার এক পর্যায়ে আগামী ২২ অক্টোবরের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা পুনরায় কাজে যোগ দেন। জানা যায়, সাহারা কর্পোরেশন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে পাঁচটি বিভাগে শ্রমিক সরবরাহের দায়িত্বে রয়েছে। প্রতিষ্ঠানটি প্রতি মাসে শ্রমিকদের বেতন পরিশোধের পর বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেডের কাছে ৫ থেকে ১০ শতাংশ লভ্যাংশসহ বিল দাখিল করে থাকে। অপারেশন বিভাগে বর্তমানে প্রায় ২৫০ জন শ্রমিক কর্মরত আছেন। এই বিভাগের বকেয়া বেতনের পরিমাণ প্রায় ৩৯ লাখ টাকা বলে জানা গেছে। শ্রমিকরা জানিয়েছেন, যদি আগামী ২২ অক্টোবরের মধ্যে বকেয়া বেতন পরিশোধ না করা হয়, তবে তারা কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেবেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers