শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তামার তারসহ ৩ চোর আটক

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তামার তারসহ ৩ চোর আটক

বাগেরহাট  প্রতিনিধি :
বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার প্লান্টের ২৬৩ কেজির অধিক তামার তারসহ চোরচক্রের ৩ জন সদস্যকে আটক করেছে ৩ আনসার ব্যাটালিয়ন, রামপাল ক্যাম্পের সদস্যরা। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নাম্বর গেটে অভিযান চালিয়ে চোর চক্রের ওই সদস্যদের আটক করা হয়। এ সময় তামার তার বহন করা একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
আটক কৃতরা হলো ফকিরহাট উপজেলার ভাড়াশিয়া গ্রামের আশরাফ আলীর ছেলে মোঃ মেহেদী হাসান (১৯), খুলনার রুপসা উপজেলার খাজা ডাঙ্গা গ্রামের নুর মোহাম্মদ শেখের ছেলে মোঃ মাহাবুব হোসেন (২১) ও খুলনার সোনডাঙ্গা উপজেলার গোবর চাকা এলাকার মফিজ সরদারের ছেলে মোঃ জাহাঙ্গীর সরদার (৪৮)।
আনসার ব্যাটালিয়ন-৩ এর সহকারী পরিচালক শাহনাজ জেসমিন বেলা ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সহকারী পরিচালক শাহনাজ জেসমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বৃহস্পতিবার সকালে তাপবিদ্যুৎ কেন্দ্রের বিপুল পরিমান তামার তার পাচার করা হবে। ওই সংবাদের ভিত্তিতে ৩ আনসার ব্যাটালিয় রামপাল ক্যাম্পের চৌকশ আভিযানিক একটি দল বিদ্যুৎ কেন্দ্রের ১ নাম্বর গেটে অভিযান চালায়। এ সময় ২৬৩ কেজির অধিক পরিমানে আর্থিং কপার ক্যাবলসহ চোর চক্রের ওই তিন সদস্যকে আটক এবং তার বহন করা একটি মাইক্রোবাস জব্দ করা হয়। জব্দ করা কপার ক্যাবলের আনুমাণিক বাজার মূল্য ৩ লক্ষ ৯৪হাজার ৫০০টাকা।
তিনি আরও বলেন, এ জাতীয় রাষ্ট্রীয় সম্পদ চুরির সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক জব্দ করা মালামালসহ চোরদের রামপাল থানায় সোপর্দ করা ও মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য গত মে ২০২২ তারিখ থেকে এ পর্যন্ত ৬০টির অধিক অভিযানে প্রায় ৭৯ লক্ষ ৩০০ টাকার চোরাই মালামাল ও ৫৪ জন চোরাকারবারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers