বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে আলোচনায় জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার পানির অভাবে  বোরো ধানে ব্যাপক ক্ষতি, চরম দুশ্চিন্তায় বাগেরহাট  ও রামপালের কৃষকরা বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে ভট্ট আবাসন কেন্দ্রে এমপি মনজুরুল হক রাহাদ বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাযা হিসাবে স্বীকৃতি দেওয়ার আহবান, চুলকাটিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন মোংলা বন্দর পরিদর্শন  সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম-কে অভ্যর্থনা নারী আসনে এমপি হতে চান- মিসেস মনিরা ইসলাম মানবিক সেবক শেখ ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী (এমপি) হওয়ায় চুলকাটি প্রেসক্লাব শুভেচ্ছা ও অভিনন্দন
বাগেরহাটে উন্নত পদ্ধতিতে চিংড়ি চাষ ও খাদ্য ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালা শুরু

বাগেরহাটে উন্নত পদ্ধতিতে চিংড়ি চাষ ও খাদ্য ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালা শুরু

বাগেরহাট প্রতিনিধি ঃ
বাগেরহাটে ৩ দিনব্যাপী উন্নত পদ্ধতিতে চিংড়ি চাষ ও খাদ্য ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার(২১ অক্টোবর) সকালে চিংড়ি গবেষণা কেন্দ্রের আয়োজনে নিজস্ব অডিটোরিয়ামে এই কর্মশালার উদ্বোধন করেন চিংড়ি গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম। এসময় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের গবেষণা কার্যক্রম সাফল্য ও প্রযুক্তি উদ্ভাবন, চিংড়ি গবেষণা কেন্দ্র, বাগেরহাটের সাম্প্রতিক কার্যক্রম ও অর্জনসমূহ তুলে ধরেন মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম। চিংড়ি চাষে ঘের নির্বাচন, অবকাঠামো উন্নয়ন ও প্রস্তুতি বিষয়ের উপর আলোচনা করেন উপ পরিচালক শামসু নাহার। চিংড়ির পোনা নির্বাচন, পরিবহন ও নার্সারীকরণ বিষয়ের উপর প্রশিক্ষন প্রদান করেন জেলা মৎস্য কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস। উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিংড়ি গবেষণা কেন্দ্রের উপ-পরিচালক শামসু নাহার, চিংড়ি গবেশনা কেন্দ্রের উদ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ,এস,এম তানবিরুল হক, ড. মোঃ আরিফুল ইসলাম, বৈজ্ঞানিক কর্মকর্তা রাবিনা আক্তার লিমা, মোঃ সোয়েবুল ইসলাম, মোঃ ইকরামুল হক। ৩দিনব্যাপী এ কর্মশালায় জেলার ২৫জন চিংড়ি চাষী ও সাংবাদিক প্রতিনিধি অংশ গ্রহন করেন। আয়োজকরা জানান, বর্তমানে চিংড়ি খাদ্য ও পুষ্টিমান, চিংড়ির গুণগত মান উন্নয়ন এবং মাটি ও পানির গুণাগুণ বিষয়ক গবেষণা চলমান রয়েছে। প্রতিষ্ঠার পর থেকে চিংড়ি মাছের উৎপাদন বৃদ্ধি ও রোগ নির্ণয়ের উপর কাজ করছে। অনেক ক্ষেত্রে রোগ নির্ণয় ও নতুন পদ্ধতিতে চিংড়ি চাষে সফলতাও পেয়েছে গবেষণা কেন্দ্রটি। তিন দিনব্যাপি এ প্রশি¶ণে চাষীরা উন্নত পদ্ধতিতে চিংড়ি চাষের সম্যক ধারণা পাবে বলে জানান আয়োজকরা।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers