সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
কেন্দ্রীয় ছাত্রদল নেতা সোহাগের মুক্তির দাবিতে বাগেরহাটে বিক্ষোভ

কেন্দ্রীয় ছাত্রদল নেতা সোহাগের মুক্তির দাবিতে বাগেরহাটে বিক্ষোভ

বাগেরহাট প্রতিনিধি

কেন্দ্রীয় ছাত্রদল নেতা সোহাগ মোল্লার নিঃশর্ত মুক্তির দাবিতে বাগেরহাটের চিতলমারীতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছেন নেতাকর্মীরা।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টায় চিতলমারী বাজার থেকে মিছলটি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নেতাকর্মীরা উপজেলা মোড়ে পথসভায় মিলিত হন।

পথসভায় বক্তব্য দেন, চিতলমারী উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস, সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, সাংগঠনিক সম্পাদক এডভোকেট ফজলুল হক, সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব ঠান্ডু, চিতলমারী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রুনা গাজী, যুবদলের আহ্বায়ক জাকারিয়া মিলন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নিয়তাম আলী খান, কৃষক দলের সভাপতি শহিদ শেখ, শ্রমিক দলের সাবেক সভাপতি টিপু সুলতান, বর্তমান সাধারণ সম্পাদক রাজু খান, তাঁতি দলের সভাপতি মামুন তালুকদার, সাধারণ সম্পাদক রাজিব পাইক, ছাত্রদলের সাবেক আহ্বায়ক লিমন বিশ্বাস, স্বাধীন মোল্লা, ইউনুস প্রমুখ। বক্তারা বলেন, “শেখ হাসিনার গায়েবি মামলায় সোহাগ মোল্লা কারাগারে আছেন। বিএনপির নিরপরাধ নেতাকর্মীদের একের পর এক সাজানো মামলায় ফাঁসানো হচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, বিলম্বে হলেও সোহাগ মোল্লার মুক্তি নিশ্চিত করতে হবে। যদি সোহাগ মোল্লাকে মুক্তি না দেওয়া হয়, তাহলে আরও কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন নেতাকর্মীরা।

তারা আরও বলেন, সোহাগ মোল্লার মতো ত্যাগী ও নিঃস্বার্থ নেতাকে মিথ্যা গায়েবি মামলায় জেলে পুরে বিএনপিকে স্তব্ধ করা যাবে এটা ভুল হিসাব। শেখ হাসিনার আমলে যত আজগুবি মামলা হয়েছে সবকটির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। সোহাগ মোল্লার মুক্তি না দিলে দেশের প্রতিটি জনপদে আগুন জ্বলবে, রাজপথ কাঁপবে।

উল্লেখ্য, ২০১২ সালের ৯ ডিসেম্বর রাজধানীর বনানীতে সড়ক অবরোধের ঘটনায় দ্রুত বিচার আইনে বনানী থানায় মামলা করে পুলিশ। ওই মামলায় তদন্ত শেষে একই বছরের ১৯ ডিসেম্বর ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়া হয়। পরবর্তীতে আদালত অভিযোগ গঠন করে বিচার শুরু করে। রোববার (২১ সেপ্টেম্বর) মামলার আসামিরা আদালতে আত্মসমর্পণ করলে ঢাকার সিএমএম আদালত ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers