সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
লতিফ মাষ্টার ফাউন্ডেশনের উদ্যোগে বাগেরহাটে দুই দিন ব্যাপী ৬০০ শিক্ষককে গনিত ও ইংরেজি বিষয়ের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

লতিফ মাষ্টার ফাউন্ডেশনের উদ্যোগে বাগেরহাটে দুই দিন ব্যাপী ৬০০ শিক্ষককে গনিত ও ইংরেজি বিষয়ের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

ভ্রাম্যমাণ প্রতিনিধি

লতিফ মাষ্টার ফাউন্ডেশনের উদ্যোগে বাগেরহাটে দুই দিন ব্যাপী মাধ্যমিক স্তুরের ৬০০ শিক্ষককে গনিত ও ইংরেজি বিষয়ের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। জানা যায়, গত ১০ ও ১১ আগষ্ট বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সূত্রটি জানায়, জেলার ৯ উপজেলার ৩০০ শিক্ষক গত ১০ আগষ্ট গনিত বিষয় এবং অপর ৩০০ শিক্ষক ১১ আগষ্ট ইংরেজি বিষয়ের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণে অংশ নেন। লতিফ মাষ্টার ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় ১১ আগষ্ট প্রশিক্ষণে সম্মানীয় সহায়ক ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলে জনাব মো: সামিউল হক, প্রফেসর, ইংলিশ ডিসিপ্লিন,খুলনা বিশ্ববিদ্যালয়, জনাব আহমেদ বশির, অধ্যাপক, ইংরেজি বিভাগ,ঢাকা বিশ্বাবিদ্যালয়, জনাব, ড. তাজিন আজিজ চৌধুরী, অধ্যাপক ও চেয়ারপার্সন,ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, জনাব সি,পি,এ মো: রফিকুল ইসলাম চেয়ারম্যান, লতিফ মাস্টার ফাউন্ডেশন ও চার্টার্ড একাউন্টেন্ট, মার্কিন যুক্তরাষ্ট্র ও জনাব ভাস্কর দেবনাথ, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ বাগেরহাট। প্রশিক্ষণে শিক্ষকদের দক্ষতা উন্নয়নের কৌশলের পাশাপাশি বিভিন্ন মোটিভেশনের উপরও আলোচনা করা হয়। চুলকাটি ঘনশ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ( ইংরেজি) বিশ্বজিৎ কুমার ঢালী জানান, দক্ষতা উন্নয়নে এ প্রশিক্ষণ আমাদের সহায়ক হিসাবে কাজ করেছে এবং আমাদের উৎসাহ বাড়িয়ে দিয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers