শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাটে আসন বহালের দাবিতে ফের বিক্ষোভ 

বাগেরহাটে আসন বহালের দাবিতে ফের বিক্ষোভ 

বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে জেলা নির্বাচন অফিসের সামনে দুদিন বিরতি দিয়ে ফের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে তাবু টানিয়ে অবস্থান নেন নেতাকর্মীরা। এর আগে জেলা নির্বাচন অফিসের সামনের সড়কে বিবিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা। দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানানো হয়েছে। নেতাকর্মীরা জানান, দুর্গাপূজার সময় হরতাল-অবরোধ কর্মসূচি স্থগিত রাখা হলেও নির্বাচন অফিসের সামনে অবস্থান ও বিক্ষোভ অব্যাহত থাকবে। সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্য সচিব ও জামায়াতে ইসলামী বাংলাদেশের জেলা সেক্রেটারি শেখ মোহাম্মাদ ইউনুস বলেন, “দুর্গাপূজা ও সাধারণ মানুষের ভোগান্তির কথা মাথায় রেখে হরতালের কর্মসূচি আপাতত বাতিল করা হয়েছে। তবে উচ্চ আদালত ইতোমধ্যে ১০ দিনের রুল জারি করেছেন। যতদিন পর্যন্ত চারটি আসন ফিরে না পাব, ততদিন আন্দোলন চলবে।
সর্বদলীয় সম্মিলিত কমিটির কো কনভেনর ও জেলা  বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বলেন, চারটি আসন বহালের দাবিতে আন্দোলনের ডাক দিয়েছি আমরা পালন করছে জনগন। বাগেরহাটের সাধারণ জনগণের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। দাবি আদায় না হলে দুর্গা পূজার পর কঠোর কর্মসূচি দেওয়া হবে। গেল ৩০ জুলাই দুপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি আসন কমিয়ে জেলায় তিনটি আসন করার প্রাথমিক প্রস্তাব দেয়। এরপর থেকেই বাগেরহাটবাসী আন্দোলন শুরু করে। চারটি আসন বহাল রাখারদাবিতে নির্বাচন কমিশনের শুনানিতে অংশগ্রহণ করেন বাগেরহাটবাসী। এরপরেও ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন শুধু সীমানা পরিবর্তন করে তিনটি আসনইজারি রেখে চুড়ান্ত গেজেট প্রকাশ করে। নির্বাচন কমিশনের এই আসন বিন্যাস গন মানুষের দাবিকে উপেক্ষা করেছে বলে জানান সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers