সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
মোংলা বন্দর শতভাগ কাজে লাগালে বছরে ৬০০ কোটি টাকা আয় হবে

মোংলা বন্দর শতভাগ কাজে লাগালে বছরে ৬০০ কোটি টাকা আয় হবে

মোংলা প্রতিনিধি
২০২৫-২৬ অর্থবছরের শুরুতে আমদানি-রফতানি বাণিজ্যে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে চলছে মোংলা সমুদ্র বন্দর। এছাড়া চলছে সক্ষমতা বাড়াতে নানা কর্মযজ্ঞ। চলতি বছরে ৯০০ (নয়শত) বাণিজ্যিক জাহাজ আগমনের রেকর্ড গড়ার প্রত্যাশা বন্দর কর্তৃপক্ষের।  সংশ্লিষ্ট সুত্র থেকে জানাযায়, মোংলা বন্দর নিয়ে নতুন পরিকল্পনা গ্রহণ করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। এ সমুদ্র বন্দরকে আরো লাভজনক  হিসেবে গড়ে তুলতে বিদেশি বিনিয়োগকারীদের সাথে সরকারের আলোচনা অব্যাহত রয়েছে। দক্ষিণ এশিয়ায় মোংলা বন্দরকে আঞ্চলিক ও আধুনিক বাণিজ্যের হাব হিসেবে পরিণত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।   সুত্রটি আরও বলছে, চীন মোংলা বন্দর নিয়ে অনেক আগ্রহ দেখাচ্ছে। বিশ্ব অর্থনীতির পরাশক্তি চীনের সহায়তায় মোংলা বন্দরের কয়েকটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে।  মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান বলেন, বর্তমানে বন্দরের মোট সক্ষমতার ৬০ শতাংশ ব্যবহৃত হচ্ছে। আমরা বন্দরের শতভাগ সক্ষমতাকে কাজে লাগাতে ইতিমধ্যে কাজ শুরু করেছি। আশা করছি দ্রুত সুফল পাবো।  তিনি  আরও বলেন, এ বন্দরকে শতভাগ ব্যবহার করা গেলে বছরে ১৫০০ বিদেশি বাণিজ্যিক জাহাজ আগমন, এক লাখ টিইউজ কন্টেইনার, দুই কোটি মেট্রিকটন কার্গো হ্যান্ডলিং, ২০ হাজার রিকন্ডিশন গাড়ি আমদানি যাবে। আর ওই কর্মযজ্ঞের মাধ্যমে  বছরে ৬০০ কোটি টাকা রাজস্ব আদায় সম্ভব হবে। পাশাপাশি এ অঞ্চলের মানুষের ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে। মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (জনসংযোগ) মো. মাকরুজ্জামান মুন্সী বলেন, চলতি অর্থবছরের প্রথম ৩৯ দিনে বন্দরে মোট ৮৫টি জাহাজ নোঙর করেছে। গেলো জুলাইতে মোংলা বন্দর দিয়ে মোট ৫১৮টি গাড়ি আমদানি করা হয়েছে। কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে ৪ হাজার ৪৫৯ টিইউজ। কার্গো হ্যান্ডলিং করা হয়েছে ৬ লক্ষ ৫০ হাজার মেট্রিকটন।  তিনি বলেন, অর্থ বছরের শুরুটা অনেক ভালো। তাই আমরা প্রত্যাশা করি নতুন বছরে ৯০০ জাহাজ আগমন সম্ভব হবে। সেই লক্ষে বন্দরে সকল কর্মকর্তা ও কর্মচারীরা  কাজ করছে। বন্দর সুত্রে জানা যায়,  ২০২৪-২৫ অর্থবছরে মোংলা বন্দর লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত ৪১ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা নিট মুনাফা করেছে। লক্ষ্যমাত্রা ছিলো ২০ কোটি ৪৬ লাখ ২০ হাজার টাকা, যেখানে অর্জিত আয় হয়েছে ৬২ কোটি ১০ লাখ টাকা। ফলে নিট মুনাফা বেড়েছে প্রায় তিনগুণ। পাশাপাশি বন্দরের রাজস্ব আয়ও বেড়েছে ২ দশমিক ৮৩ শতাংশ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers