শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাটে চোরাই পিকআপ ও ছয় লাখ টাকার মালামালসহ একজন আটক

বাগেরহাটে চোরাই পিকআপ ও ছয় লাখ টাকার মালামালসহ একজন আটক

বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাটে চুরি হওয়া নীল রঙের ISUZU কোম্পানির একটি পিকআপ ভ্যান ও ছয় লাখ টাকার মালামালসহ এক চোরকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।   বাগেরহাট অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ শামীম হোসেন বৃহস্পতিবার (০৭ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বাগেরহাট জেলার পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফের দিক নির্দেশনায় এই অভিযান পরিচালনা করা হয়। চৌকস একটি ডিবি টিম তথ্যপ্রযুক্তি ব্যবহার ও গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে গত মঙ্গলবার (৬ আগস্ট) বিকেল ৪টা ২০ মিনিটে গোপালগঞ্জ সদর থানাধীন ঘোনাপাড়ায় অভিযান চালায়। গোপালগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের মিক্সার পাওয়ার প্লান্ট সংলগ্ন খুলনা-ঢাকা মহাসড়কের পশ্চিম পাশ থেকে চোরাই পিকআপটি উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে গাজীপুর জেলার কাপাসিয়া থানার রায়নন্দা এলাকার বাসিন্দা মামুন মিয়ার ছেলে মোঃ আলিফ হাসান তাসিনকে গ্রেপ্তার করা হয়। ঘটনাটি নিয়ে বাগেরহাট সদর থানায় একটি চুরি মামলা রুজু করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তিনি আরও জানায়, অভিযান পরিচালনার ক্ষেত্রে পুলিশ সুপারের দিকনির্দেশনা অত্যন্ত কার্যকর ভূমিকা রেখেছে। চুরি-ডাকাতি দমনে পুলিশের এমন তৎপরতা আরও জোরদার করা হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers