শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাটে ইসলামী যুব আন্দোলন ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমাবেশ

বাগেরহাটে ইসলামী যুব আন্দোলন ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমাবেশ

এস এম রাজ,বাগেরহাট প্রতিনিধি

জুলাই চেতনার বাস্তবায়ন, গণহত্যার বিচার, শহিদ পরিবারের পুনর্বাসন এবং বৈষম্যহীন ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র গড়ার দৃঢ় অঙ্গীকার নিয়ে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার উদ্যোগে ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য সমাবেশ শহরের শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মুহম্মদ মারুফ শেখ। প্রধান বক্তার বক্তৃতা করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এম এ হাসিব গোলদার। বিশেষ অতিথি বক্তব্য রাখবেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশে বাগেরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মাহফুজুর রহমান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশে বাগেরহাট জেলা শাখার সাধারন সম্পাদক হাফেজ মাওলানা মোশারেফ হোসাইন। সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার সভাপতি মুফতি তরিকুল ইসলাম। বক্তারা বলেন, এই দেশের শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র গড়ার সংগ্রাম অব্যাহত থাকবে। বক্তারা শহীদ পরিবারের পুনর্বাসন, গণহত্যার বিচার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সরকারের কাছে জোর দাবি জানান। সমাবেশে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বণাঢ্য শোভাযাত্রা বেরকরে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers