সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাটে সিম কোম্পানির বিক্রেতাকে ধর্ষণ আটক ২

বাগেরহাটে সিম কোম্পানির বিক্রেতাকে ধর্ষণ আটক ২

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে মোবাইল অপারেটর রবি কোম্পানির সিম বিক্রয় কর্মীকে ধর্ষণের অভিযোগে ২ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে নির্যাতিত ওই নারী। এর আগে বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাতে সিএন্ডবি বাজার এলাকা থেকে এদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের কররী গ্রামের পরিতোষ দাসের ছেলে সজীব দাশ (১৯), কিংকর দাসের ছেলে লিখন দাস (২০) ও ইলিয়াস হোসেনের ছেলে শেখ নজরুল ইসলাম । অভিযুক্তদের আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে। মামলা সূত্রে জানা যায়, নির্যাতনের স্বীকার ওই নারী রবি কোম্পানির সিম বিক্রি করেন। বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় একজন লোক সিম ক্রয়ের কথা বলে ওই নারীকে সিএন্ডবি বাজার আসতে বলে। সে রাত ৮টার দিকে সিএন্ডবি বাজারে আসে, তবে বাজারে সিম ক্রয়ের জন্য কেউ না আসায় সে কিছুক্ষন পরে বাড়ির উদ্দেশ্যে রওনা করে। সিএন্ডবি বাজার পার হয়ে খুলনা বাগেরহাট মহাসড়কের পাকা ব্রিজের পূর্ব পাশে পৌঁছালে এক ছেলে তার মুখ চেপে ব্রিজের নিচে নিয়ে যায়। ভয়ভীতি দেখিয়ে দুইজনে ধর্ষণ করে ও ভিডিও ধারণ করে। পরে ওই নারীর সনাক্ত মতে এই দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শামীম হোসেন বলেন, ওই নারীর সনাক্ত মতে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। নির্যাতিতা নারী পুলিশ হেফাজতে রয়েছেন। এর সাথে অন্য কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers