সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
সাংবাদিকদের সার্বিক সহযোগিতায় আইন শৃঙ্খলার উন্নয়ন রয়েছে: পুলিশ সুপার তৌহিদুল আরিফ

সাংবাদিকদের সার্বিক সহযোগিতায় আইন শৃঙ্খলার উন্নয়ন রয়েছে: পুলিশ সুপার তৌহিদুল আরিফ

।। চুলকাটি প্রতিনিধি।।
বাগেরহাটের সব সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন বাগেরহাটের সাংবাদিক নেতৃবৃন্দ। বাগেরহাট প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত বার্ষিক বনভোজন খানপুর ইউনিয়নের দক্ষিণ খানপুরের ফাইয়াজ ষ্টেট এ অনুষ্ঠিত হয়। জানা যায়, বাগেরহাট প্রেস ক্লাবের সদস্য ও বাগেরহাটের অন্যান্য উপজেলার প্রেসক্লাবের সভাপতি ও সাধারন সম্পাদক সহ বিভিন্ন সাংবাদিকদের নিয়ে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রথমার্ধে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। সব সাংবাদিকদের অংশগ্রহণে সকল প্রাণবন্ত প্রতিযোগিতা ছিল অনুষ্ঠানের একটি বড় আকর্ষণ। অনুষ্ঠানে লটারী ড্র ছিলে অন্যতম আকর্ষণ। ফাইয়াজ ষ্টেটের স্বত্ত¡াধিকারী শেখ নাহিদুজ্জামান রাজু অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন। মধ্যাহ্নভোজের পর আবারও প্রতিযোগিতা শুরু হয়। অনুষ্ঠানের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পুলিশ সুপার তৌহিদুল আরিফ এবং বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপারের সহধর্মিনী সুভা আরিফ, বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর হাসান । বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি মো: কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেস ক্লাবের সাবেক সভাপতি আ: আহাদ, সাবেক সভাপতি বাবুল সরদার, বাগেরহাট প্রেস ক্লাবের সাধারন সম্পাদক তরফদার রবিউল ইসলাম, বাগেরহাট জেলার সকল উপজেলার সভাপতি ও সাধারন সম্পাদক। স্বাগতিক বক্তব্য চুলকাটি প্রেস ক্লাবের সাংগাঠনিক সম্পাদক মো: মিরনুজ্জামান। বক্তারা বলেন,” বর্তমান সময়ে সাংবাদিকেরা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন। রাষ্ট্র পরিচালনায় সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারতে দেশের অনিয়ম ও দুর্নীতি কমে আসবে। এ সব সাংবাদিক নেতারা জেলা-উপজেলা সহ বিভিন্ন স্থানের সাংবাদিকদের বিভক্ত, গ্রুপিং থেকে বেরিয়ে আসার আহবান জানান। পুলিশ সুপার বলেন, সাংবাদিকরা সব সময় পুলিশকে সহযোগিতা করে আসছে । যার কারণে আইন শৃঙ্খলা ভাল রয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers