শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
রাখালগাছি ইউনিয়ন বিএনপি’র ২নং ওয়ার্ড সভাপতি হাসমত ফকির, সাধারণ সম্পাদক সেলিম শেখ

রাখালগাছি ইউনিয়ন বিএনপি’র ২নং ওয়ার্ড সভাপতি হাসমত ফকির, সাধারণ সম্পাদক সেলিম শেখ

আসাদুজ্জামান শেখ সোবহান নিজস্ব প্রতিবেদক :

বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়ন বিএনপি’র (দ্বি-বার্ষিক) ওয়ার্ড নির্বাচন-২০২৫ এর ৬টি ওয়ার্ডে নির্বাচন উৎস-উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২রা ফেব্রুয়ারি) রাখালগাছি ইউনিয়নের ৬টি ওয়ার্ডের প্রার্থীরা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়ে বিজয়ী হয়েছেন। ভোটারা সকাল থেকে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে যার যার পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ শেষে দুপুর ২টা থেকে ভোট গগণা শুরু হয়। প্রতিটি ওয়ার্ডের দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তারা নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে বিজয়ীরা হলেনঃ
২নং ওয়ার্ডে সভাপতি পদে হাসমত আলী ফকির পেয়েছেন ৭৬ ভোট, সাধারণ সম্পাদক পদে মোঃ সেলিম শেখ পেয়েছেন ৬৯ ভোট, সহ-সভাপতি পদে আঃ সালাম হাজরা পেয়েছেন ৭০ ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ফেরদৌস আলম গাজী পেয়েছেন ৬৯ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে আনিচুর রহমান পেয়েছেন ৬৫ ভোট।

ভোটার তালিকায় নানাবিধ অনিয়মের কারণে ইউনিয়নের ১,৬ ও ৯নং ওয়ার্ডের নির্বাচন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন পরিচালনা কমিটি।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ডাঃ লায়ন ফরিদুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সভাপতি ও ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম এসময় বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, শান্তিপূর্ণভাবে প্রতিটি ওয়ার্ডে ভোট গ্রহণ চলছে। আমরা আশাবাদী এখান থেকে যারা যারা নির্বাচিত হবে তারা সকলেই দলের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। তৃণমূলের নেতা কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে সব অপশক্তি আমরা রাজপথে মোকাবেলা করতে পারব।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers