আসাদুজ্জামান শেখ সোবহান, নিজস্ব প্রতিবেদক
আগামীকাল পঞ্চম আসরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে সকাল ৯ টায় মুখোমুখি হবে সুনগর যুব সংঘ বনাম সৈয়দপুর স্টারস আর পরবর্তী ম্যাচ জেনারেশন ২১ বনাম সৈয়দপুর রয়েলস। আর প্রথম কোয়ালিফায়ারে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সুনগর যুব সংঘ মুখোমুখি হবে গ্রুপ পর্বের ম্যাচ খেলা জয়ী সৈয়দপুর স্টারস । জয়ী দল সরাসরি স্থান পাবে ফাইনালে। পরাজিত দল খেলবে এলিমিনেটর ম্যাচের বিজয়ীর বিপক্ষে। ৫ ম্যাচ ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সুনগর যুব সংঘ। টেবিলের দ্বিতীয় অবস্থানে রয়েছে সৈয়দপুর স্টারস। তারা ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তারা রেটিং পয়েন্টে এগিয়ে। টুর্নামেন্টের ৩টি ম্যাচে দুর্দান্তভাবে জয় তুলে নিয়ে সবার আগে শেষ ৩ নিশ্চিত করেছে জেনারেশন ২১। দুর্দান্ত খেলে কোয়ালিফায়ারের স্থান থেকে ছিটকে গেছে চুলকাটি কিংস। তবে ৩ জয় ও ২ হারে তারা এলিমিনেটর পর্বে জায়গা পেয়েছে সৈয়দপুর রয়েলস। আগামী ৪ ফেব্রুয়ারি টুর্নামেন্টে ফাইনাল অনুষ্ঠিত হবে। যেখানে মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারের জয়ী দল এবং দ্বিতীয় কোয়ালিফায়ারের জয়ী দল।
Leave a Reply