সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
বাগেরহাট সদর উপজেলার চুলকাটি বাজারস্থ শিশুকানন আদর্শ বিদ্যাপিঠ কিন্ডারগার্টেনের শিশু শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক সহ দুইটি বাস যোগে ১২০/১৩০ জন গতকাল শনিবার ঝিনাইদাহ জোহানবার্গ ভ্যালী পার্কে বাৎসরিক শিক্ষা সফরে যায়। তাদের দুপুরের খাবার হিসাবে বিরানী খুলনা জিরো পয়েন্ট থেকে নেওয়া হয়েছে বলে জানা গেছে। খাবার খাওয়ার কিছুক্ষণ পর পিকনিক যাত্রীর অধিকাংশই অসুস্থ্য হয়ে পড়ে। অবস্থার অবনতি হলে সকলকে ঝিনাইদাহের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। আনুমানিক সন্ধ্যা ৭ টার দিকে এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে অভিভাবক ও এলাকাবাসী উদ্বিগ্ন হয়ে পড়ে। রাত ৮ টার সময় অভভাবকদের এলাকায় দৌড়ঝাপ করতে দেখা যায়। একজনকে প্রাইভেট কার নিয়ে তার পরিবারের লোকদের কাছে রওয়ানা হতে দেখা যায়। কথা হয় কয়েকজন।অভিভাবকদের সাথে। তাদেরকে খুবই উদ্বিগ্ন ও হতাশাগ্রস্ত দেখা যায়। কথা বলে জানা যায় তাদের পরিবারের যারা পিকনিকে গেছে তারা প্রত্যেকেই অসুস্থ্য হয়ে হাদপাতালে ভর্তি। কারও স্যালাইন চলছে, কারও স্যালাইন শেষ হয়েছে। কেহ রয়েছে বিছানায় শুয়ে। বিদ্যালয় কর্ত্তৃপক্ষ, বাস ড়্রাইভার সকলে অসুস্থ্য অবস্থায় রয়েছে। একটি পরিনারের ৪ জন খাবার খাওয়ার পর সুস্থ্য আছে। চুলকাটি বাজারের রড ব্যবসায়ী শফিকুল ইসলাম টুটুল তরফদার পিকনিকে গিয়েছিল এবং সুস্থ্য আছে। ফোনে হত তার সাথে। সে জানায় পিকনিকের প্রায় ৯০% যাত্রী অসুস্থ্য হয়ে পড়েছে। অনেকেই হাসপাতালে ভর্তি। পার্ক কর্ত্তৃপক্ষ অসুস্থ্যদের চিকিৎসার ক্ষেত্রে খুবই সহযোগিতা করছে। ঝুকিমুক্ত রয়েছে প্রায় সকলে। ধারণা করা হচ্ছে খারার খেয়ে অসুস্থ্য হয়েছে। ড্রাইভারও অসুস্থ্য রয়েছে। ড্রাইভার সুস্থ্য হলে সকলকে নিয়ে ফিরে আসা হচ্ছে এমন খবর জানা গেছে।
Leave a Reply