সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
চুলকাঠি প্রিমিয়ার লীগ-২০২৫ সিজন-৫ এর খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত

চুলকাঠি প্রিমিয়ার লীগ-২০২৫ সিজন-৫ এর খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত

তরিকুল মোল্লা, নিজস্ব প্রতিবেদক 

বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি ইয়ুথ সোসাইটির উদ্যোগে চুলকাঠি প্রিমিয়ার লীগ (সিপিএল) এর ৫ম আসরের খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) রাত ৮টায় চুলকাঠি প্রেসক্লাব চত্বরে চুলকাঠি বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস শেখের সভাপতিত্বে চুলকাঠি প্রিমিয়ার লীগ (সিপিএল)-২০২৫ সিজন-৫ ক্রিকেট লীগের খেলোয়াড় নিলাম অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসকের কার্যালয় বাগেরহাটের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয় বাগেরহাটের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: তানভীর ইসলাম এবং আশরাফুল ইসলাম। উপস্থাপক ও সাংবাদিক মুনাওয়ার রনির সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে রাখালগাছি ইউনিয়ন বিএনপি’র সমন্বয়ক হাসান আল মামুন বাপ্পি, শেখ হেলাল উদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ হুসাইন সাঈদী, চুলকাঠি বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মল্লিক আমিনুল ইসলাম মুক্ত, সাংগঠনিক সম্পাদক হাওলাদার শওকত হোসেন, ডাঃ সরোয়ার, চুলকাঠি কিন্ডার গার্ডেনের প্রধান শিক্ষক আজাহার আলী, ইঞ্জিনিয়ার শাকিল আহমেদ, চুলকাঠি ইয়ুথ সোসাইটির সভাপতি জাকারিয়া শাওন, সাধারণ সম্পাদক মোঃ আল আমিন শেখ, চুলকাঠি প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার মোড়ল, সাধারণ সম্পাদক আরিফ ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামান সোবহান, সাংগঠনিক সম্পাদক শেখ মিরানুজ্জামান, কোষাধক্ষ্য অমিত কর বিলাস, কার্যনির্বাহী সদস্য জিএম মিজানুর রহমান, শেখ মিজানুর রহমান মিঠু, রিয়াদ মোড়ল, তরিকুল মোল্লা’সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, খেলোয়াড় ও ক্রীড়ামোদি দর্শক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের উদ্বোধক বলেন আমি টিভিতে আইপি এল, বিপিএল এর নিলাম দেখেছি কিন্তু আজ আমাকে এখানে সরাসরি নিলাম দেখার সুযোগ করে দেওয়ার জন্য চুলকাটি ইয়ুথ সোস্যাাইটির কর্ণধার জাকানিয়া শাওনকে ধন্যবাদ জানাই যে আমাকে এমন একটি অনুষ্ঠানে আমন্ত্রন জানিয়েছেন। আপনারা জানেন যে বর্তমানে সারা বাংলাদেশে তরুণ্যের উৎসব চলছে এই উৎসবের মুল প্রতিপাদ্য হলো “এসো দেশ বদলায় পৃথিবী বদলায়” এটা আমাদের প্রথান উপদেষ্ঠার সরাসরি নিজের কথা। এদেশটা বদলাতে হলে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে তাহলে কেবল পৃথিবীটাকেও বদলানো সম্ভব হবে। নিলামে ফরেন ক্যাটাগরিতে ওবায়দুল্লাহ কে সর্বোচ্চ দামে দলে নিয়েছে সুনগর যুব সংঘ আগামী ১৮ ফেব্রুয়ারি ঘনশ্যামপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে চুলকাঠি প্রিময়ার লীগের ৫ম আসরের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers