শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
সৈয়দপুর প্রিমিয়ার লীগ সিজন-৫ এর শুভ উদ্বোধন

সৈয়দপুর প্রিমিয়ার লীগ সিজন-৫ এর শুভ উদ্বোধন

তরিকুল মোল্লা, নিজস্ব প্রতিবেদক
বাগেরহাট সদরের চুলকাটিতে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উদ্যোগে সৈয়দপুর প্রিমিয়ার লীগের ৫ম আসরের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) বেলা ১২টায় সৈয়দপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে সৈয়দপুর তরুণ সংঘ ও দীপ্তি সংঘের আয়োজনে অনুষ্ঠিত তিন দিনব্যাপী ক্রিকেট লীগের শুভ উদ্বোধন করেন রাখালগাছি ইউনিয়ন বিএনপি’র সমন্বয়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী হাসান আল মামুন (বাপ্পি)। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে বাংলাদেশ জামায়াত ইসলামী বাগেরহাট জেলা শাখার কর্মপরিষদ সদস্য ও যুব বিভাগের সভাপতি শেখ মনজুরুল হক (রাহাদ), খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বায়ো মেডিকেল ইঞ্জিনিয়ারিং এর খুলনা বিভাগীয় প্রধান প্রফেসর ড. বশির উদ্দিন, বাগেরহাট জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক শেখ মিজানুর মাহমুদ রাজন, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম তরফদার, রাখালগাছি ইউনিয়ন জামায়াত ইসলামের সভাপতি মোঃ আরিফ শেখ, রাখালগাছি ইউনিয়ন বিএনপির সমন্বয়ক খান গোলজার হোসেন, শেখ সেলিম উদ্দিন, চুলকাটি বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস শেখ, সাংগঠনিক সম্পাদক শওকত হাওলাদার, চুলকাটি প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার মোড়ল, সাধারণ সম্পাদক আরিফ ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শেখ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আলী শেখসহ প্রেসক্লাবের সাংবাদিক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, খেলোয়াড় ও ক্রীড়ামুদি দর্শক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুভ উদ্বোধক হাসান আল মামুন বাপ্পি বলেন বর্তমান যুবসমাজ মোবাইলে আসক্ত হয়ে পড়েছে, মোবাইলের আসক্তি থেকে বের হয়ে খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। এমন মহতি উদ্যোগ গ্রহণের জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং যুব সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে সবসময় তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। আগামী ৪ঠা ফেব্রæারি সৈয়দপুর স্কুল মাঠে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী সৈয়দপুর প্রিমিয়ার লীগের ৫ম আসরের পর্দা নামবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers