সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
ফকিরহাট কারামতিয়া ফাজিল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

ফকিরহাট কারামতিয়া ফাজিল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

তরিকুল মোল্লা, নিজস্ব প্রতিবেদক 
বাগেরহাটের ফকিরহাট কারামতিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসায় ৫৩ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) ফকিরহাট কারামতিয়া ফাজিল মাদ্রাসা মাঠে ২দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হয়।

অত্র মাদ্রাসার অধ্যক্ষ এবিএম আব্দুল মালেক শেখ এর সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম মোস্তফা ও ফকিরহাট আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ মোফাজ্জল হায়দার।

মাদ্রাসার জ্যেষ্ঠ ক্রীড়া শিক্ষক মফিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অত্র মাদ্রাসার শিক্ষক মাও. ওবায়দুল্লাহ, আবু জাফর ওবায়দুল্লাহ আল মামুন, মাও. মোস্তাকীম বিল্লাহ, আবুল আলা মাসুম, মাও. হোসাইন আহম্মদ, মাও. বোরহানুজ্জামন সহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও ম্যনেজিং কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ফকিরহাট কারামতিয়া ফাজিল মাদরাসায় শিশু শ্রেণি থেকে ফাজিল শ্রেণি পর্যন্ত একাডেমিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers