সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাটে মসজিদের জমি নিয়ে বিরোধ, মুসল্লীদের মানববন্ধনে সন্ত্রাসীদের হামলা, আহত-১

বাগেরহাটে মসজিদের জমি নিয়ে বিরোধ, মুসল্লীদের মানববন্ধনে সন্ত্রাসীদের হামলা, আহত-১

এস এম রাজ,বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে মসজিদের জমির বিরোধ নিয়ে মানববন্ধন চলাকালীন সময়ে সংবাদকর্মীদের সামনে মসজিদের মুসল্লীদের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বুধবার (২২ জানুয়ারি) বিকেলে বাগেরহাট জেলা সদরের আফরা মধ্যপাড়া জামে মসজিদের বিরোধীয় জমির সামনে খুলনা বাগেরহাট পুরাতন রাস্তায় মানববন্ধন কালে এ ঘটনা ঘটে। এ সময় বিরোধী পক্ষের হামলায় মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হান্নান শেখ গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। স্থানীয়রা জানায়, ১৯৪৭ সালে আফরা মধ্যপাড়া মসজিদ প্রতিষ্ঠিত হয়। অনেক ইমাম, মুয়াজ্জিন, সভাপতি ও সম্পাদক এই মসজিদের দায়িত্ব পালন করেছেন। বেশ কয়েক বছর আগে স্থানীয় আইয়ুুব আলী শেখ ওই মসজিদের ইমাম হিসেবে নিয়োগ পাওয়ার পর মসজিক কমিটির নিয়ন্ত্রনে থাকা রেলের কিছু সম্পত্তি তার নিজের নামে লাইসেন্স করে নেয়। যে সম্পত্তি বিগত দিনে মসজিদের কাজে ব্যবহৃত হয়েছে। বিষয়টি মসজিদ পরিচালনা কমিটি এবং স্থানীয় মুসল্লীরা জানতে পেরে নতুন পরিচালনা কমিটি গঠন করে। স্থানীয়রা আরো জানায় কয়েকদিন এই জমি নিয়ে মামলা ও মহামান্য হাইকোর্ট থেকে স্থিতি অবস্থা বজায় রাখার নির্দেশনা থাকা সত্বেও ৫০-৬০ জনের একটি দল নিয়ে আইয়ুব আলী শেখ জোরপূর্বক ওই মসজিদের নিয়ন্ত্রণে থাকা একটি মৎস্য খামার থেকে ৩-৪ লক্ষ টাকার মাছ বিক্রি করে। সার্বিক বিষয় নিয়ে স্থানীয় মুসল্লিরা আজ বিরোধীয় সম্পত্তির সামনে সড়কে একটি মানববন্ধনের আয়োজন করে।
এমন সময় স্থানীয় বিএনপি পরিচয় দানকারি ক্যাডার শেখ মনির হোসেন,সুমন খান, টুটুল শেখ, আলম শেখ, আনন্দ, সজিব শেখ, হাসান শেখ, আরিফ শেখ হোসেন শেখ ও আব্দুল আলিমসহ ১৫ থেকে ২০ জনের একটি সন্ত্রাসী বাহিনী মোটরসাইকেল যোগে ঘটনাস্থলে এসে মানববন্ধন কারীদের উপর হামলা করে। এ ঘটনায় আফরা মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হান্নান শেখ গুরুতর আহত হয়। তাছাড়া আফরা মসজিদের নামের সাইনবোর্ড খুলে বিরোধীয় সম্পত্তির উপর আইউব আলির নামের একটি সাইনবোর্ড টানিয়ে দেয়। তাছাড়া মানববন্ধনে অংশ নেওয়া বিভিন্ন জনকে প্রাণনাশ ও এলাকা ছাড়ার হুমকি দেয় তারা বলে জানান স্থানীয় বাসিন্দারা। বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, মানববন্ধনে হামলার ঘটনায় কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers