বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে আলোচনায় জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার পানির অভাবে  বোরো ধানে ব্যাপক ক্ষতি, চরম দুশ্চিন্তায় বাগেরহাট  ও রামপালের কৃষকরা বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে ভট্ট আবাসন কেন্দ্রে এমপি মনজুরুল হক রাহাদ বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাযা হিসাবে স্বীকৃতি দেওয়ার আহবান, চুলকাটিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন মোংলা বন্দর পরিদর্শন  সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম-কে অভ্যর্থনা নারী আসনে এমপি হতে চান- মিসেস মনিরা ইসলাম মানবিক সেবক শেখ ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী (এমপি) হওয়ায় চুলকাটি প্রেসক্লাব শুভেচ্ছা ও অভিনন্দন
মোংলা বন্দরের জেটিত নোঙ্গর করেছে  ১৪২.৭০ মিটার দৈর্ঘ্যের  বৈদেশিক বানিজ্যিক জাহাজ 

মোংলা বন্দরের জেটিত নোঙ্গর করেছে  ১৪২.৭০ মিটার দৈর্ঘ্যের  বৈদেশিক বানিজ্যিক জাহাজ 

মাসুদ রানা , মোংলা 
২০২৫ সালের শুরু থেকে মোংলা বন্দরে বিদেশি বানিজ্যিক জাহাজের আগমনে বৃদ্ধি পাচ্ছে । ১০ জানুয়ারি বন্দর জেটিতে দুইটি কন্টেইনার জাহাজ, রুপপুর পাওয়ার প্লান্টের মালামাল  নিয়ে এবং বন্দরের বিভিন্ন পয়েন্টে মোট ১৮ জাহাজ  অবস্থান করছে। ৭.৫০ মিটার গভীরতা এম ভি পাকান্ডা এন্টিগুয়া ও বারমুডা পতাকাবাহী ১৪২.৭০ মিটার দৈর্ঘ্যের  কন্টেইনার জাহাজটি বন্দরের   জেটি নং ৭ এ নোঙ্গর করে । জাহাজটিতে ১৯০ টিইইউজ কন্টেইনার আসছে। মার্কস ঢাকা নামে আরেকটি কন্টেইনারবাহী জাহাজ বন্দরের  পিপি জেটি নং ৮ এ আসার কথা রয়েছে  ২০৭ টিউজ নিয়ে । জাহাজটি পানামা পতাকাবাহী ১৮৬ মিটার বিশাল দৈর্ঘ্য ও গভীরতা ৭.১০ মিটার ।রাশিয়ান পতাকাবাহী এম ভি মেলিনা  জাহাজটি রুপপুর পাওয়ার প্লান্ট এর জেনারেল কার্গো (মেশিনারী) নিয়ে বন্দরের ৯ নং জেটিতে অবস্থান করছে। এক প্রেস নোটের মাধ্যমে মোংলা বন্দর কতৃপক্ষের উপ- পরিচালক মোঃ মাকরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ পরিচালক, মোঃ মাকরুজ্জামান বলেন, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত মোংলা বন্দরে ২৮ টি বানিজ্যিক জাহাজ আগমন করে আজ পোর্ট লিমিট এর মধ্যে ১৮ টি বানিজ্যিক  জাহাজ রয়েছে। বর্তমানে পশুর চ্যানেলে অবস্থানরত ১৮ টি বানিজ্যিক জাহাজসমুহে আমদানীকৃত পণ্যের মধ্যে উল্লেখযোগ্য কয়লা , সার (জিপসাম,ড্যাপ ফার্টিলাইজার, টিএসপি, এম ও পি), ক্লিংকার, এলপিজি , কন্টেইনার পরিবাহী, পাথরের জাহাজ রয়েছে। “২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৬ মাসে মোংলা বন্দর দিয়ে ৪১৩ টি বাণিজ্যিক জাহাজের আগমন করে। ১০,৩৮৬ টিইইউজ কন্টেইনার হ্যান্ডলিং করা হয়, গাড়ী বহনকারী ১০ টি জাহাজের মাধ্যমে ৫৬৩৭ টি গাড়ি আমদানি হয়। এ সময়ে বন্দর দিয়ে ৫২,৮৪,৪৭১ মে.টন আমদানি-রপ্তানি হয় এবং ২১০ কোটি টাকা রাজস্ব আয় করতে সক্ষম হয়েছে। ২০২২-২০২৩ অর্থবছরের তুলনায় ২০২৩-২০২৪ অর্থবছরের প্রবৃদ্ধি যথাক্রমে বিদেশী বাণিজ্যিক জাহাজ আগমনের ক্ষেত্রে ২.৩০%, কার্গো ৯.৭২%, কন্টেইনার ১৬.৭৮% এবং গাড়ির ক্ষেত্রে ১৩% প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers