শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাটের রাখালগাছি ইউপি’তে ১৬দলীয় ব্যাডমিন্টন ফাইনাল খেলা অনুষ্ঠিত

বাগেরহাটের রাখালগাছি ইউপি’তে ১৬দলীয় ব্যাডমিন্টন ফাইনাল খেলা অনুষ্ঠিত

তরিকুল মোল্লা, নিজস্ব প্রতিবেদক 
বাগেরহাট সদরের রাখালগাছি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় বাগেরহাট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মিজানুর মাহমুদ রাজন ও রাখালগাছি ইউনিয়ন বিএনপি নেতা হাসান আল মামুন বাপ্পি টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন এবং রাত ১ টায় বিজয়ের মধ্যে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাগেরহাট সদর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব হাবিবুল্লাহ ওয়াহিদ হাবিব। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাখালগাছি ইউনিয়ন তাঁতি দলের সাধারণ সম্পাদক শেখ সেলিম, বিশিষ্ট শিল্পপতি মনজুর আলম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক খান আছাদ, শেখ ইসহাক আলী, চুলকাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফ ঢালী, রাখালগাছি ইউনিয়ন মৎস্য দলের সাধারণ সম্পাদক শেখ আরিফ ঢালী, রাখালগাছি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাহিদ হাসান সোহাগ, সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা শফিকুল ইসলাম প্রমুখ। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ইমরানের দল এবং রানার্সআপ হয়েছে সাগরের দল। খেলায় অনবদ্য পারফরম্যান্স দেখিয়ে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার জিতেছে হাসান ও প্লেয়ার অফ দ্যা টুর্নামেন্ট হয়েছে সাগর।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers