সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাট বিএনপির সাংগঠনিক সভা বিএনপির কোন পদে আওয়ামী লীগের সুবিধা ভোগীর স্থান হবেনা

বাগেরহাট বিএনপির সাংগঠনিক সভা বিএনপির কোন পদে আওয়ামী লীগের সুবিধা ভোগীর স্থান হবেনা

এস এম রাজ, বাগেরহাট প্রতিনিধি :
জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত
সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বিএনপির কোন পদে কোনভাবেই আওয়ামী লীগের সুবিধা ভোগী কাউকে আসতে দেয় হবেনা। বিএনপির তৃণমূলে কোনগ্রæপিং নেই। তৃণমূল থেকে নেতা কর্মীদের নাম কমিটিতে দেন, দেখবেন প্রকৃত ত্যাগীদের নাম চলে আসবে। ভবিষ্যতে কাউন্সিল প্রক্রিয়ায় বিএনপির প্রতিটি ইউনিটের কমিটি গঠন করা হবে। আমরা বিশ্বাস করি, কারও যদি ত্যাগ থাকে কাউন্সিল প্রক্রিয়ায় কমিটি গঠন করা হলে তিনি উঠে আসবেন। যদিও আমাদের কিছু নেতাকর্মী অপকর্মে জড়িয়ে গেছে, দলের
নির্দেষনার বাইরে। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তাদের আহবায়ক কমিটিতে না থাকা বাঞ্চনীয়। এছাড়া এখন থেকে যে কমিটি হবে সেখানে তারুন্যকে গুরুত্ব দেওয়া হবে বলে জানান এই নেতা। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে বাগেরহাট জেলা বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে শহরের পুরাতন বারে অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) বাবু জয়ন্ত কুমার কুন্ডু, শিক্ষা বিষয়ক সম্পাদক ড. এবি এম ওবায়দুল ইসলাম, গবেষনা বিষয়ক
সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, কেন্দ্রীয় কমিটির সদস্য মুজিবুর রহমান, এ্যাড. ওয়াহিদুজ্জামান দীপু, জেলা
বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম এ সালাম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম প্রমুখ। বক্তারা, ভবিষ্যতে
বাগেরহাট জেলার ওয়ার্ড থেকে শুরু করে জেলা কমিটি কোন
প্রক্রিয়ায় গঠন করা হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। ৫ আগস্টের পরে বিএনপির যেসব নেতাকর্মী দলীয় নির্দেশনা না মেনে বিভিন্ন অপকর্ম করেছেন, তাদেরকে আহবায়ক কমিটিতে না রাখার কথা জানান কেন্দ্রীয় নেত্রীবৃন্দ। সকল ক্ষেত্রে ত্যাগী ও নির্যাতিত নেতাদের মূল্যায়ন করার আশ্বাস দেন বক্তারা। সভায় বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, বিভিন্ন উপজেলা বিএনপির আহবায়ক, যুগ্ন আহবায়ক, সদস্য সচিবরগণ অংশগ্রহন করেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers