সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রাজনীতিতে যুবদের ভুমিকা বিষয়ে বাগেরহাটে সংবাদ কর্মীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

রাজনীতিতে যুবদের ভুমিকা বিষয়ে বাগেরহাটে সংবাদ কর্মীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

এস এম রাজ,বাগেরহাট প্রতিনিধি :
রাষ্ট্রেরর স্বচ্চতা, জবাবতিহিতা নিশ্চিত করতে রাজনীতিতে যুবদের ভুমিকা ও বাধা নিরুপনে করনীয় বিষয় নিয়ে সংবাদ কর্মীদের সাথে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সিএফএলআই ও কানাডিয়ান হাই কমিশনের সহযোগিতায় বাগেরহাটের বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়াদার আয়োজনে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে স্থানীয় ধানসিড়ি রেষ্টুরেন্ট মিলনায়তনে এ কর্মশালাটি সম্পন্ন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক অরবিন্দ দেবনাথ। জেলা পর্যায়ে কর্মরত সংবাদ কর্মীদের সমš^য়ের এ কর্মশালায় উপস্থিত হয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন কানাডিয়ান হাই কমিশনের ফাষ্ট সেক্রেটারী মি, মারকাস ডেভিস। বিশেষ অতিথির বক্তব্য দেন যুব-উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল কাদের। দোভাষী হিসাবে বক্তব্য দেন সিএফএলআই এর প্রতিনিধি সামিয়া করিম। সংবাদ কর্মীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক তরফদার রবিউল ইসলাম। কর্মশালাটি সার্বিকভাবে পরিচালনা করেন ওয়াদার প্রজেক্ট কো-অর্ডিনেটর ও ফোকাল পার্সন মো: আল-আমীন সরদার। সংবাদ কর্মীদের নিয়ে এই প্রথম একটি কর্মশালা করতে পারার প্রতিক্রিয়া ব্যক্ত করে এবং ওয়াদার কর্মকাজ নিয়ে স্বাগত বক্তব্যে নিলুফা আক্তার ইতি বলেন, রাজনীতি, সমাজ সংস্কারসহ বেকারত্ব দুর করনে ওয়াদা বাগেরহাট সদর উপজেলার ৯০০ যুবদের নিয়ে কাজ করছে। বিগত সময়ে সুযোগ না থাকায় সংবাদ কর্মীদের নিয়ে এ ধরনের উদ্যোগ নিতে পারি নাই। তাই সুযোগ এসেছে এখন সকল কে নিয়ে কাজ করতে পারব।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers